শিবরাত্রি উপলক্ষে শব্দবাজি ফেটে বিপত্তি, হাত উড়ল যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি,হাবড়া: বাড়ির ছাদে বাজি ফাটাতে গিয়ে বিপত্তি। বাঁ হাত ক্ষতিগ্রস্ত প্রাক্তন প্রধানের ছেলের। ঘটনাটি ঘটে হাবড়ার ফুলতলা দাসপাড়া এলাকায়। জখম যুবকের নাম প্লাবন মণ্ডল। তাকে প্রথমে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।  মছলন্দপুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান কৃষ্ণপদ মণ্ডলের ছেলে প্লাবন এদিন বাড়ির ছাদে বাজি ফটাচ্ছিল। সে সময় তার হাতে বাজি ফেটে যায়। বাঁ হাতের পাঁচটি আঙ্গুলই ক্ষতিগ্রস্ত হয়েছে ।

হাবড়া থানার(Habra P.S.) অন্তর্গত ফুলতলা দাসপাড়া এলাকার ঘটনা। আহত যুবক বছর ১৮’র প্লাবন মণ্ডল। স্থানীয়রা জানাচ্ছেন, শিবরাত্রি উপলক্ষে শব্দবাজি ও আতশবাজি নিয়ে আসে । বিকেলে তা ফাটাতে গেলো হাতেই ফেটে যায় শব্দবাজি । যুবকের বাম হাতের অংশ উড়ে যায় শব্দ বাজির তীব্রতায়। তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসা হয় তাকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে(Habra Hospital) সেখানে অবস্থার অবনতি দেখে বারাসাত হাসপাতালে (Barasat Hospital) হস্তান্তর করা হয় এই যুবককে।

এটির মধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ। পরিবারের সদস্যরা কিছু জানতেন না এমনটাই জানিয়েছেন আহত যুবকের বাবা। তবে গোটা বিষয় নিয়ে প্রশাসনকেই দায়ী করছেন বিরোধীরা । দত্তপুকুরের এত ঘটনার পরেও কিভাবে শব্দবাজি খুললাম খুল্লা পাওয়া যাচ্ছে বা এমন ঘটনা ঘটছে তা নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধীরা ।

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল