গান বন্ধ করে নাচতে বাধা, ভাইকে কুড়ুল দিয়ে খুন দাদার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পারিবারিক অনুষ্ঠানে গান বন্ধ করে নাচতে বাধা দেওয়ায় দাদার হাতে খুন হল ভাই। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাতনা জেলায় । জানা গিয়েছে , একটি পারিবারিক অনুষ্ঠানে গান বন্ধ করে দাদাকে নাচতে বাধা দেয়  ভাই। তাই রাগের বসে ভাইকে কুড়ুল দিয়ে কুপিয়ে হত্যা করল দাদা।

কোঠি থানার অন্তর্গত মওহর গ্রামে এই খুনের ঘটনাটি ঘটেছে। এই মর্মান্তিক ঘটনায় গ্রেফতার হয়েছে ৩০ বছর  বয়সী রাজকুমার কোলে। কোঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপেন্দ্র রাজপুত জানিয়েছেন, রাজকুমারের ভাই রাকেশ  তাঁর বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেই সময় সাউন্ড সিস্টেমে গান বাজানো হচ্ছিল।পরে রাকেশ গান বন্ধ করে দিয়ে নাচে বাধা দেয়। আর তারপরেই দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। সেইসময় রাগের মাথায় কুড়ুল দিয়ে  রাকেশকে হত্যা করল রাজকুমার। এরফলে আনন্দের অনুষ্ঠানে নেমে এল শোকের ছায়া।

এই ঘটনার পর অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে একটি কালভার্টের কাছ থেকে তাকে গ্রেপ্তার করে মধ্যপ্রদেশ পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্তের কাছ থেকে অপরাধে ব্যবহৃত অস্ত্রটি বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে দুজন পরিবারকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনা নিয়ে মধ্যপ্রদেশ পুলিশ তদন্ত শুরু করেছে।

২০ দিন ধরে অভুক্ত, ‘শরীরের হাড় দেখা যাচ্ছে ওয়াংচুকের’, বড় সতর্কবার্তা চিকিৎসকদের

মহানগরে কোটি টাকার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, ধৃত ইঞ্জিনিয়ার

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

জম্মু ও কাশ্মীরের ডোডায় গভীর রাতে গোলাগুলি, নিহত ১, আহত ৩ জওয়ান

নতুন ফোন কেনার কথা ভাবছেন? অবিশ্বাস্য ছাড়ে মিলছে  Motorola Edge 70

হাওড়ায় শেষ দেখা যাওয়ার পর থেকেই ফোন বন্ধ! বাংলার রাইফেল শুটার দময়ন্তীর খোঁজে জোর তল্লাশি

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চিন, বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! ৬,৭১৫ শূন্যপদে নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ধাক্কা ট্রেনের! তিন পড়ুয়া-সহ ৪ জনের মৃত্যু

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় সর্দি-কাশিতে অস্থির? তেজপাতার জলে চুমুক দিলেই মিলতে পারে আরাম