সংসদে গিয়ে পশ্চিমবঙ্গের কথা বলতে চাই : ইউসুফ পাঠান

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলের বহরমপুর থেকে প্রার্থী বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ইউসুফ পাঠান। তিনি বলেন, কলকাতায় ভালোবাসা পেয়েছি ।এখানকার মানুষের জন্য কাজ করতে চাই। পরিষেবা দিতে চাই। এখানকার কথা সংসদে গিয়ে বলতে চাই। এবার লোকসভাতে দুই প্রাক্তন ক্রিকেটারকে সুযোগ দিয়েছে তৃণমূল। যাদের মধ্যে একজন কীর্তি আজাদ ও অপরজন ইউসুফ পাঠান(Yusuf Pathan)। কীর্তি আজাদ দাঁড়িয়েছেন বর্ধমান- দুর্গাপুর কেন্দ্র থেকে। আর ইউসুফ পাঠান বহরমপুর থেকে।ক্রিকেট ছাড়ার পর ক্রিকেটারদের রাজনীতিতে প্রবেশের উদাহরণ নতুন নয়। কেউ বিধানসভা বা কেউ লোকসভায় প্রার্থী হয়েছেন।

অনেকে রাজ্যসভায় মনোনীত হয়ে গিয়েছেন। তবে সরাসরি রাজনীতিতে প্রবেশ না করে লোকসভার টিকিট পাওয়ার উদাহরণ নেই। ইউসুফ পাঠান তৃণমূলে যোগ দেননি এতদিন। ফলে তাঁর নাম তৃণমূলের টিকিটে দেখে অবাক হওয়াটাই স্বাভাবিক। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার পর এবার এইরাজ্য থেকে নির্বাচনে লড়বেন তিনি।ইউসুফ পাঠানকে লড়তে হবে বহরমপুরের অধীর চৌধুরির বিরুদ্ধে। দীর্ঘ কয়েক বছর ধরে বহরমপুর অধীর চৌধুরির গড় বলে পরিচিত। তাই তাঁকে হারাতে এবার রাজনীতির ময়দানে ২২ গজের মুখকে সুযোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamta Banerjee)।ভারতের হয়ে দুটো বিশ্বকাপ জেতা ইউসুফ পাঠান ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সবধরনের ক্রিকেট থেকে অবসর নেন।

পেশাদার ক্রিকেট ছাড়লেও তিনি ক্রিকেট থেকে নিজেকে দূরে রাখতে পারেননি। বদলে তিনি ফ্রেন্ডলি ম্যাচ বা প্রাক্তন ক্রিকেটারদের হয়ে ম্যাচ খেলেন। ISPL-এর উদ্বোধনী ম্যাচেও তিনি অংশগ্রহণ করেন। এছাড়াও লেজেন্ডস লিগ ক্রিকেটেও তাঁকে দেখা গিয়েছে।স্পিনিং অলরাউন্ডার ইউসুফ পাঠান পরিচিত ছিলেন তাঁর বড় শট মারার জন্য। উচ্চতার জন্য তাঁর শট মারাও অনেক সহজ হত। IPL কেরিয়ারে লম্বা সময় তিনি কাটিয়েছেন কলকাতা নাইট রাইডার্সে, সেখানে তিনি দুবার IPL-ও জেতেন।তৃণমূলের বহরমপুর থেকে প্রার্থী বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ইউসুফ পাঠান। রবিবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কলকাতায় ভালোবাসা পেয়েছি ।এখানকার মানুষের জন্য কাজ করতে চাই। পরিষেবা দিতে চাই। সংসদে গিয়ে এখানকার কথা বলতে চাই।

২০৩৫ সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম, চাঞ্চল্যকর রিপোর্ট

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৫০০ কোটি টাকার বেশি আয় করল রামায়ণ

তারেক জমানায় অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

গ্যাস সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন, ঝলসে মৃত্যু মা ও দুই মেয়ের

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

বঙ্গোপসাগরে শক্তিশালী আকভান, ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা