কেন্দ্রের কাছে চাওয়া হয়েছিল নিঃশর্ত নাগরিকত্ব : মুকুটমনি অধিকারী

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া:শান্তিপুরে নির্বাচনী ভোট প্রচারে এসে সি এ এ বিষয়ে কেন্দ্রীয় সরকারকে তোপ তৃণমূল প্রার্থী ড: মুকুটমনি অধিকারীর।কেন্দ্রের কাছে চাওয়া হয়েছিল নিঃশর্ত নাগরিকত্ব । কিন্তু বাস্তবে যে নাগরিকত্ব আইন কেন্দ্রীয় সরকার এনেছে ,তাতে প্রচুর শর্ত। খেটে খাওয়া মানুষের পক্ষে সেসব শর্ত পূরণ করা অসম্ভব । যা ডকুমেন্ট চাওয়া হয়েছে নাগরিকত্ব আইনে, তা অনেকেই দিতে পারবেন না। সমাজের সুশীল সমাজ ,যুব সমাজ আজ আমাকে প্রশ্ন করছে ,কিন্তু তার উত্তর আমার কাছে নেই।

এভাবেই কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডঃ মুকুটমনি অধিকারী ।এদিন নদিয়ার শান্তিপুর(Shantipur) আলুর মাঠ এলাকায় নির্বাচনী ভোট প্রচারে এসে সি এ এ সমন্ধে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করলেন তিনি । তার সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে ভোট দেওয়ার আহ্বান জানালেন ।একাধিক কর্মী সমর্থককে সাথে নিয়ে দেওয়াল লিখনে যোগদান করলেন ড .মুকুটমনি অধিকারী। তবে শান্তিপুরের বর্ষীয়ান জননেতা প্রয়াত অজয় দে এবং আব্দুল সালাম কারিগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে ,শুরু করলেন শান্তিপুরে তার নির্বাচনী ভোট প্রচার ।

তার সঙ্গে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকেও(Jagannath Sarkar) কটাক্ষ করতে ছাড়েননি মুকুটমনি অধিকারী। তিনি জানান ,পাঁচ বছর ধরে মানুষকে শুধু ধোঁকা এবং ধাপ্পাবাজি দিয়ে গেছেন সাংসদ জগন্নাথ সরকার। যত যাই করুক নদিয়া দক্ষিণের মানুষ রানাঘাট লোকসভা(Ranaghat Loksabha) কেন্দ্রতে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়ী করবে। তা শুধু সময়ের অপেক্ষা। দাবি,মুকুটমনি অধিকারীর।

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের