বড় ধাক্কা, দু’মাস মাঠের বাইরে থাকতে হবে উইলিয়ামসনকে

বড়সড় ধাক্কা খেল নিউজিল্যান্ড ক্রিকেট দল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়সড় ধাক্কা খেল নিউজিল্যান্ড ক্রিকেট দল। আগামী দু’মাসের জন্য মাঠে নামতে পারবেন না দলের অধিনায়ক কেন উইলিয়ামসন। ফলে তাঁকে ছাড়াই এবার রণনীতি সাজাতে হবে কিউয়ি ব্রিগেড।

কনুইয়ের চোট নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছিলেন ব্ল্যাকক্যাপসদের অধিনায়ক। যেই কারণে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে মাঠে নামতে পারেননি তিনি। তবে চিকিৎসকদের তরফ থেকে জানা গিয়েছে যে, এখনই কেনের কুনুইতে অস্ত্রোপচার করার দরকার নেই। তবে পুরোপুরি সুস্থ হতে দীর্ঘদিন থাকতে হবে বিশ্রামে।

যার ফলে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে হতে চলা দু’ ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারবেন না উইলিয়ামসন। এরপর অজিদের বিপক্ষে সীমিত ওভারের সিরিজেও মাঠে নামা হচ্ছে না তাঁর। তবে তারপর দক্ষিণ আফ্রিকা সিরিজে ফের দলের ফিরতে পারেন কিউয়ি দলের এই নেতা। এমনটাই জানানো হয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে।

আইপিএলের দ্বিতীয়পর্ব চলাকালীনই কনুইতে চোট পান উইলিয়ামসন। এরপর টি-২০ বিশ্বকাপের আসরে ফের ওই জায়গাতে চোট পান তিনি।   

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের