পর পর দুটি মামলায় কেজরিওয়ালকে তলব ইডির, ‘গ্রেফতারির’ আশঙ্কা আপের  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে  এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)  তলব নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী অতিশী। তিনি জানান,’আপ নেতাকে আবগারি দুর্নীতির পাশাপাশি ডিজেবি (Delhi Jal Board) মামলায় তলব করা হয়েছে। তবে DJB মামলাটি কী নিয়ে তা কেউ জানে না।  ‘

আপ মন্ত্রী আরও জানান,’ অরবিন্দকে গ্রেফতার করার জন্য ইডি বারবার তাঁকে তলব করছে। লোকসভা ভোটের প্রচারে তাঁকে আটকাতেই এটা একটা ব্যাকআপ প্ল্যান।’ আগামী ১৮ মার্চ তাঁকে ‘দিল্লি জল বোর্ড’  মামলায় তলব। অন্যদিকে ২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় ইডি তলব করেছে কেজরিওয়ালকে। মদ নীতি মামলায় নবম সমন প্রসঙ্গে বিজেপির এক নেতা বলেন, ‘কেজরিওয়াল আইন থেকে পালিয়ে যাচ্ছেন এবং তাঁর উচিত এজেন্সির প্রশ্নের জবাব দেওয়া।’ 

লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার কয়েক ঘণ্টা পরেই দিল্লির মুখ্যমন্ত্রীকে হাজিরার নির্দেশ দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই নিয়ে অতিশী জানিয়েছেন, ‘বিজেপি ইডি এবং সিবিআইকে দিয়ে বিরোধী দলকে চাপে ফেলার চেষ্টা করছে।‘ অন্যদিকে গত দুদিন আগে  এই মামলায় বিআরএস নেতা কে কবিতাকে গ্রেফতার করেছে ইডি। এই প্রেক্ষিতে ফের অরবিন্দকে তলব নিয়ে বাড়ছে উদ্বেগ। তবে আপ নেতা আদৌ হাজিরা দেন কিনা সেটাই এখন মূল বিষয়।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়