শেখ শাহজাহান ঘনিষ্ঠর মিনাখাঁর ইট ভাটাতে হানা সিবিআইয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট : শেখ শাহজাহান ঘনিষ্ঠ মিনাখাঁর ইট ভাটার মালিক বাপ্পা মন্ডলের ইট ভাটা ও অফিসে সিবিআই হানা।সিবিআই টিম মিনাখাঁ এলাকায় জিজ্ঞাসাবাদ করার জন্য রবিবার যায়। সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর টিম রয়েছে। ইট ভাটার মালিক বাপ্পা ঘটনার দিন কী দেখেছিলেন? ঘটনা কী ঘটেছিলো? শাহজাহানকে কত দিন ধরে চেনেন?ইট ভাটা থেকে কত টাকার কমিশন যেত? এই সব প্রশ্নের উত্তর খুঁজে সিবিআই।বাপ্পা মন্ডল(Bappa Mandal) এখন মিনাখাঁয় অফিসে নেই। তাই তার এক পরিচারককে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সিবিআইয়ের(CBI) তিন অফিসার জিজ্ঞাসাবাদ করে ঘুরে দেখেন ওই ইটভাটা এলাকা।

এদিকে,বসিরহাট মহকুমা আদালতে রবিবার শেখ শাহজাহানের(Sk. Sahazahan) ভাই শেখ আলমগির, মাফুজার মোল্লা এবং সিরাজুল মোল্লাকে তোলা হলে ৫ দিন সিবিআই হেফাজতের নির্দেশ দিলো বসিরহাট মহকুমা আদালত। গতকাল শনিবার শেখ শাহজাহানের ভাই আলমগীর সহ ৩ জনকে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে সিবিআই আধিকারিকরা। ইডি(ED) আধিকারিকদের ওপর হামলার ঘটনার পর বেপাত্তা শেখ শাহজাহানের সঙ্গে তার ভাই শেখ আলমগীর নিয়মিত যোগাযোগ রাখার প্রমাণ সহ ইডি আধিকারিকদের ওপর পরিকল্পিত হামলা চালানোর করারও অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।

ভারতীয় দণ্ডবিধির(IPC) ১৪৭/১৪৮/১৪৯/৩৪১/১৮৬/৩৫৩/৩২৩/ ৪২৭/৩৭৯/৫০৬/৩৪/৩পিপি অ্যাক্ট সহ ১৭ টি ধারায় মামলা রুজু করেছে সিবিআই। এছাড়া কলকাতা হাইকোর্টের নির্দেশে শনিবারের পাশাপাশি রবিবার সন্দেশখালি থানা সংলগ্ন সন্দেশখালি সামাজিক শিক্ষা কেন্দ্রের মাঠ এলাকার বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ নেওয়ার জন্য বিশেষ একটি ক্যাম্প করা হয়েছে। এদিন ১৫ জনের একটি আইনজীবীদের দল সন্দেশখালিতে এসে পৌঁছায়। এদিন তারা এলাকার মানুষদের কাছ থেকে নানান ধরনের অভিযোগ নেওয়ার কাজ শুরু করেছেন। মহিলাদের শ্নীলতাহানি, এলাকার মানুষদের সম্পত্তি দখল, বাড়িঘর ভাঙচুর সহ নানান ধরনের অভিযোগ ও পুলিশের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ জমা নেওয়ার কাজ শুরু হয়েছে।

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল