স্বস্তিতে কেজরিওয়াল, আবগারি দুর্নীতি মামলায় ইডির জবাব তলব  দিল্লি হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আবগারি দুর্নীতি মামলায় ইডির তলবকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। এদিন সেই মামলার শুনানিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জবাব  তলব করল আদালত। বিচারপতি সুরেশ কুমার কাইত এবং বিচারপতি মনোজ জৈনের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়।

অরবিন্দের দায়ের করা মামলার পরবর্তী শুনানি হবে ২২ এপ্রিল । এদিন আদালতে প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভি এবং বিক্রম চৌধুরী কেজরিওয়ালের পক্ষে সওয়াল করেন। তবে আদালতের এদিনের এই নির্দেশের পর ইডি কি ফের আপ নেতাকে হাজিরার নোটিশ পাঠাবে? তা নিয়ে উঠছে নানান প্রশ্ন।

আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় ইতিমধ্যেই আটবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তলব এড়িয়ে গিয়েছেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। বার বার সমন এড়িয়ে যাওয়ার জন্য দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাউজ অ্যাভিনিউ আদালতে মামলা দায়ের করেছে ইডি। ওই মামলায় গত শনিবারই কেজরিওয়ালকে ১৫ হাজার টাকার বিনিময়ে জামিন মঞ্জুর করেছিলেন বিচারক। ফলে খানিকটা হলেও স্বস্তি পেয়েছিলেন আপের জাতীয় আহ্বায়ক। কিন্তু দিল্লির নিম্ন আদালতের তরফে জামিন মেলার ২৪ ঘন্টার মধ্যেই ফের কেজরিকে জোড়া মামলায় তলব করে ইডি। দিল্লি জল বোর্ডে আর্থিক অনিয়ম মামলায় গতকাল সোমবারই তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছিলেন ইডির তদন্তকারীরা। যদিও ওই নির্দেশে সাড়া দেননি দিল্লির মুখ্যমন্ত্রী।

আগামী বৃহস্পতিবার ২১ মার্চ দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় আপের জাতীয় আহ্বায়ককে হাজিরার নির্দেশ দিয়েছে ইডি। ওই সমনকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কেজরিওয়াল। আর্জিতে তিনি বলেছেন, ‘রাজনৈতিকভাবে হেনস্থা করার জন্যই তাঁকে লাগাতার সমন পাঠিয়ে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিজেপির নির্দেশে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার কাজে নেমে পড়েছেন ইডির আধিকারিকরা।’ ইতিমধ্যেই আপের তরফে অভিযোগ তোলা হয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের পাঁয়তারা কষছে ইডি। কেজরিওয়ালের ভাবমূর্তি কালিমালিপ্ত করার এক চেষ্টা চলছে।’

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা