ভিক্ষা দিন অনলাইনে, তোলপাড় সোশ্যাল মিডিয়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  এখন চারিদিকে ডিজিটাল যুগ এসে গিয়েছে। এই যুগে সবকিছুর দামই অনলাইনে পেমেন্ট করতে হয়‌‌।   অনলাইনে কেনাকাটা থেকে শুরু করে, বিভিন্ন ধরনের টাকার লেনদেন মোবাইল পেমেন্ট অ্যাপের মাধ্যমেই করা যায়। আর এসবের মাধ্যমেই দেখা গেল ‘ডিজিটাল ভিক্ষুক’ ।

আসামের গুয়াহাটির এক দৃষ্টিহীন ভিক্ষুক এক বিকল্প পদ্ধতিতে করছে ভিক্ষা। এক্স-এ ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, ওই দৃষ্টিহীন ভিক্ষুক ডিজিটাল পেমেন্টের মাধ্যমে করছে ভিক্ষা। তাঁর গলায় রয়েছে কিউআর কোড সহ একটি ফোনপে কার্ড । তারপরে তিনি একটি গাড়িতে থাকা দুজনের কাছে যান। তাদের মধ্যে একজন কিউআর কোডটি স্ক্যান করে তাকে ১০ টাকা পাঠায়। ভিক্ষুক তার অ্যাকাউন্টে যে টাকাটা ধুকেছে তা ওই ব্যক্তিকে জানায়।

কংগ্রেস নেতা গৌরব সোমানি এক্স-এ ভিডিওটি শেয়ার করেছেন, যিনি এটিকে “চিন্তা উদ্দীপক মুহূর্ত” বলে অভিহিত করেছেন। এই ঘটনা বলে দিচ্ছে প্রযুক্তি আসলে কোনো সীমানা হয় না। এটি আর্থ-সামাজিক অবস্থানের প্রতিবন্ধকতাগুলি অতিক্রম করার জন্য এক নয়া পন্থা। এটি প্রথমবার নয় যে কোনও ভিক্ষুক ডিজিটাল পেমেন্ট ব্যবহার করছেন। এর আগে বিহারের ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে দেখা গিয়েছিল ডিজিটাল মাধ্যমে ভিক্ষা করতে। এই ঘটনার পরে ফের একই চিত্র দেখা গিয়েছে আসামে।

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি