আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, ঘরের মাঠে টানা ৫ ম্যাচ খেলবে কেকেআর

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: লোকসভা ভোটের নির্ঘন্ট ঘোষণার পরেই বোর্ড সচিব জয় শাহ জানিয়ে দিয়েছিলেন, আইপিএলের আসর দেশের বাইরে সরছে না। তবুও জল্পনা চলছিল। সোমবার আইপিএলের দ্বিতীয় ভাগের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করে সেই জল্পনায় ছেদ টানল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পূর্ণাঙ্গ সূচি অনুযায়ী, ৮ এপ্রিল আইপিএলের দ্বিতীয় ভাগের শুরুর দিন মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স।

লোকসভা ভোটের নির্ঘন্ট ঘোষণার আগেই আইপিএলের প্রথম ভাগের সূচি প্রকাশ করা হয়েছিল। ২২ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত মোট ২১টি ম্যাচের নির্ঘন্ট ঘোষণা করেছিল বিসিসিআই। জল্পনা চলছিল, দেশজুড়ে লোকসভা ভোটের কারণে সংযুক্ত আরব আমিরাতে বসতে পারে আইপিএলের আসর। যদিও সেই জল্পনায় আগেই জল ঢেলে দিয়েছিলেন স্বয়ং বোর্ড সচিব জয় শাহ। গতকাল রবিবারই আভাস মিলেছিল, ২৬ মে ফাইনাল হতে পারে ধুন্ধুমার টি টোয়েন্টি প্রতিযোগিতার।

এদিন বিসিসিআইয়ের পক্ষ থেকে আইপিএলের দ্বিতীয় ভাগের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী, ২০ মে গ্রুপ পর্বের খেলা শেষ হচ্ছে। এক দিন বিরতি রেখে পর দিন থেকেই শুরু হয়ে যাবে প্লে-অফের খেলা। দ্বিতীয় পর্বে ঘরের মাঠে অর্থা‍ৎ ইডেনে টানা পাঁচটি ম্যাচ খেলবেন শ্রেয়স আইয়াররা। ১৪, ১৭, ২১, ২৬ ও ২৯ এপ্রিল ওই ম্যাচগুলি হবে।  ১৪ এপ্রিল কলকাতা মুখোমুখি হচ্ছে লখনউ সুপার জায়ান্টসের। ১৭ এপ্রিল কলকাতার বিরুদ্ধে খেলবে রাজস্থান রয়্যালস। ২১ এপ্রিল রয়েছে বিরাট কোহলির বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামবেন শ্রেয়সরা। ২৬ এপ্রিল পঞ্জাব কিংসের মুখোমুখি হবে নাইটরা। আর ২৮ এপ্রিল খেলবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে।

অগ্নিগর্ভ বাংলাদেশ, দিকে দিকে অশান্তি, ট্রেনে বাসে আগুন!

বক্স অফিসে রাজত্বের মাঝেই ছন্দপতন! ১৫ দিনে কত আয় করল রণবীর-যশের ‘রামায়ণ’?

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

এনকাউন্টারে খতম দাউদ-ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি, বড় সাফল্য উত্তরপ্রদেশ পুলিশের

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

অনলাইন শপিংয়ের অভ্যাস রয়েছে? জেনে নিন এই ৭ সহজ টিপস

ভারতে আসছে iQOO16, থাকবে দ্রুতগতির Snapdragon 8 প্রসেসর

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফলঃ বিপুল পরিমানে অর্থলাভ, স্বাস্থ্য নিয়ে সাবধান!

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL