২২ দিন ধরে ভেন্টিলেশনে বাসন্তীদেবী, এখন কেমন আছেন, বাড়ি ফিরবেন কবে?

আগামিকাল বৃহস্পতিবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। তবে আগে যা সমস্যা ছিল তাঁর, সেগুলো আর নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা ২২ দিন ধরে দমদমের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন টলিউডের বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। আটের দশক থেকে টলিউডে দাপিয়ে বেড়িয়েছেন প্রবীণ অভিনেত্রী। মহানায়ক উত্তম কুমারের সঙ্গেও কাজ করেছেন। প্রসেনজিৎ-ঋতুপর্ণার সঙ্গেও একাধিক ছবিতে কাজ করেছেন। এমনকী বাংলা ধারাবাহিকেরও জনপ্রিয় অভিনেত্রী। তাঁকে শেষ দেখা গিয়েছে স্টার জলসার ফেমাস মেগা গীতা এলএলবি-তে।

কিন্তু দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে শুটিং থেকে দূরে রয়েছেন। হাসপাতালে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে চলেছেন তিনি। শেষে সময়ে তাঁর পাশে নেই তাঁর সন্তানরা। বাড়ির গাড়ির চালক তাঁর দেখভাল করছে। আর্থিক সাহায্যের জন্যেও ভক্তদের কাছে অনুরোধ করেছেন টলিউডের একাধিক তারকা। এখনও পর্যন্ত সহকর্মীদের আর্থিক সাহায্যেই চলছে তাঁর চিকিৎসা। কিন্তু কবে বাড়ি ফিরবেন তিনি? এই বিষয়ে একটি বাংলা সংবাদ মাধ্যমকে অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় জানালেন, এখন তিনি ভেন্টিলেশনে নেই। জেনারেল বেডে দেওয়া হয়েছে। তাঁর শারীরিক অবস্থাও আগের থেকে ভালো রয়েছে।

আগামিকাল বৃহস্পতিবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। তবে আগে যা সমস্যা ছিল তাঁর, সেগুলো আর নেই। কিন্তু এখনও ভীষণ উইক আছেন। এখন তিনি তাঁর বাড়ির পরিচারিকার যত্নেই থাকবেন। অভিনেত্রীর এই দুঃসময়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে গীতা এলএলবি-র পরিচালক। সম্প্রতি আর্থিক সাহায্যের জন্য সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও শেয়ার করেছিলেন ভাস্বর চট্টোপাধ্যায়। ঋতুপর্ণা সেনগুপ্ত তাঁর চিকিৎসার জন্য ২৫ হাজার টাকা দিয়েছেন। পরিচালক স্নেহাশিষ চক্রবর্তীও বাসন্তীদেবীর চিকিৎসার জন্যে মোটা টাকা দিয়েছেন।

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার