কংগ্রেস ছাড়লেন দেশের সবচেয়ে ধনী মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি, রোহতক: লোকসভা ভোটের মুখে একের পর এক ধাক্কা কংগ্রেসে। এবার দলের প্রাথমিক সদস্যপদে ইস্তফা দিলেন দেশের সবচেয়ে ধনী মহিলা হিসাবে পরিচিত শিল্পপতি সাবিত্রী জিন্দল। দেশের অন্যতম শিল্প সংস্থা ওপি জিন্দল গোষ্ঠীর চেয়ারম্যান বুধবার গভীর রাতে সমাজমাধ্যমে কংগ্রেসের প্রাথমিক সদস্যপদে ইস্তফার ঘোষণা করেছেন। তবে কংগ্রেস ছেড়ে তিনি বিজেপিতে যোগ দেবেন কিনা, তা স্পষ্ট করেননি। যদিও রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে, ছোট ছেলে নবীন জিন্দলের দেখানো পথে হেঁটে পদ্ম শিবিরে সামিল হতে পারেন তিনি।

প্রয়াত শিল্পপতি তথা জিন্দল গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ওম প্রকাশ জিন্দল হরিয়ানার দাপুটে কংগ্রেস নেতা হিসাবেই পরিচিত ছিলেন। হরিয়ানার কংগ্রেস সরকারের মন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন। দুর্ঘটনায় স্বামীর মৃত্যুর পরে রাজনীতিতে পা রাখেন ওপি জিন্দলের স্ত্রী সাবিত্রী জিন্দল। হরিয়ানার হিসার থেকে কংগ্রেসের টিকিটে পর পর দু্ই বার বিধায়ক হিসাবে নির্বাচিতও হয়েছিলেন। এমনকী ভূপেন্দ্র সিং হুডার মন্ত্রিসভার সদস্য হিসাবেই দায়িত্ব সামলেছিলেন। স্বামীর মৃত্যুর পরে জিন্দল গোষ্ঠীর চেয়ারম্যানের দায়িত্বও গ্রহণ করেন সাবিত্রী জিন্দল। তার দু্ই ছেলে শিল্পপতি সজ্জন জিন্দল ও নবীন জিন্দল।

সাবিত্রী দেবীর বড় ছেলে শিল্পপতি সজ্জন জিন্দল রাজনীতি থেকে দূরে থাকলেও ছোট ছেলে নবীন জিন্দল ১০ বছর কংগ্রেসের সাংসদ ছিলেন। তিনি কুরুক্ষেত্র আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।কয়েকদিন আগেই কংগ্রেস ছেড়ে তিনি বিজেপিতে নাম লিখিয়েছিলেন। আর নাম লেখানোর কয়েক ঘন্টার মধ্যেই বিজেপির হয়ে লোকসাভা ভোটে টিকিট পেয়েছিলেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ব্যবসা বাঁচাতে এবং পরিবারের মধ্যে ভাঙন রুখতেই কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছেন ২ লক্ষ কোটি টাকার মালকিন।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!