চৈত্র সেলে বাজার কাঁপাচ্ছে এই ৪ ধরণের শাড়ি

চলুন জেনে নেওয়া যাক, কোন কোন শাড়ি এ বছর পয়লা বৈশাখে বং ডিভাদের পছন্দের তালিকায় রয়েছে?

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোট আবহে বাঙালি একেবারেই ভুলে যায়নি যে, আসছে পয়লা বৈশাখ। বাংলার নববর্ষ। এই দিনটা সকল বাঙালিদের কাছেই খুব স্পেশাল। বিশেষ করে, নববর্ষের প্রাক্কালে নতুন নতুন জামাকাপড় কেনারও একটা ধুম থাকে। কথায় আছে না, বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। তাই দুর্গা পুজোর মতো পয়লা বৈশাখও বাঙালিদের কাছে একটি ফেস্টিভ্যাল। তবে এই মরসুমের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল, চৈত্র সেল। এই সময়ে স্বল্প মূল্যে জিনিসপত্র কেনার এক্কেবারে ধুম পড়ে যায়। যাই হোক, এবারে পয়লা বৈশাখ এর জন্যে ট্রেন্ডিংয়ে রয়েছে ৪ রকমের শাড়ি। এখন বঙ্গতনয়াদের এটাই ক্রেজ। শাড়ি নারী দের অলংকার। আর বং ডিভাদের শাড়ির প্রতি যে বিশেষ ভালোবাসা আছেই, তা বলার অপেক্ষা রাখে না। চলুন জেনে নেওয়া যাক, কোন কোন শাড়ি এ বছর পয়লা বৈশাখে বং ডিভাদের পছন্দের তালিকায় রয়েছে? 

খাদি সুতির শাড়ি

গরমে পরার জন্যে খাদির সুতির শাড়ি বেস্ট অপশন। তাই তো অন্যান্য বারের মতো এই বছরেও খাদি সুতির শাড়ি বাজার কাঁপাচ্ছে। তাই নববর্ষে এমন একটা শাড়ি আপনি আপনার আলমারিতে রাখতেই পারেন। 

ফ্যান্সি হ্যান্ডলুম শাড়ি

এই ধরনের শাড়ি বাজেট ফ্রেন্ডলি এবং আরামদায়ক। তাই এই ধরনের শাড়ির চাহিদাও তুঙ্গে। আর চৈত্র সেলে কম খরচে এমন একটা শাড়ি রাখতেই পারেন নিজের আলমারিতে। 

জামদানি শাড়ি

বাংলার তাঁতের জনপ্রিয়তা আজকের নয়। এমনকি বিদেশেও এই শাড়ির চাহিদা তুঙ্গে। তাই বাঙালির এই বিশেষ উৎসবে জামদানি শাড়িও সমান গুরুত্ব পাচ্ছেন। এখন আবার রকমারি জামদানি শাড়ির কালেকশন নিজের শাড়ীর তালিকায় রাখতেই পারেন। 

ব্লক প্রিন্টের সুতির শাড়ি

এই ধরনের শাড়িও যে বাঙালি সুন্দরীরা বেশ পছন্দ করেন, তা বলাই বাহুল্য। আবার সুতির ছাপা শাড়ির সঙ্গে পয়লা বৈশাখের নস্টালজিক যোগ রয়েছে, তাই পয়লা বৈশাখে নস্টালজিক তায় মাততে এমন একটা শাড়ি আপনার আলমারিতে থাকা উচিতই।

বীর্যের রং বদলাচ্ছে? পুরুষের প্রজনন ক্ষমতা নিয়ে কীসের ইঙ্গিত দিচ্ছে শরীর

জগদ্ধাত্রী পুজোতে কৃষ্ণনগর যাচ্ছেন? কখন, কোন রাস্তায় থাকবে ‘নো এন্ট্রি’, জানুন

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

জ্বালানি ছাড়াই উড়বে বিমান! অনন্য ফিচার নিয়ে প্রস্তুত চিনের CE-25A

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

‘রামায়ণ’-এর শো চলাকালীন বন্ধ আমিষ খাবার, বিশেষ সিদ্ধান্ত SVF-এর

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

সওয়ার কেট মিডলটন, চালক প্রিন্স উইলিয়াম! মুম্বইয়ের রাস্তায় ই-রিকশা চালালেন ব্রিটেনের যুবরাজ

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ