আজকের দিনেই এই কৃতিত্ব অর্জন করেছিলেন বীরেন্দ্র সেহওয়াগ

ভারতীয় দলের জার্সি গায়ে দশ বছর আগে আজকের দিনেই এক বিরল কৃতিত্ব অর্জন করেছিলেন বীরেন্দ্র সেহওয়াগ। ২০১১ সালের ৮ ডিসেম্বর

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেট বিশ্বে বীরেন্দ্র সেহওয়াগ বরাবরই এক আকর্ষণীয় চরিত্র। বেশি বয়সে সুযোগ পান ভারতীয় দলে। তবে সেই সুযোগ তিনি দারুণভাবে কাজে লাগিয়েছিলেন। ভারতীয় দলের জার্সি গায়ে দশ বছর আগে আজকের দিনেই এক বিরল কৃতিত্ব অর্জন করেছিলেন বীরেন্দ্র সেহওয়াগ। ২০১১ সালের ৮ ডিসেম্বর, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৪৯ বলে ২১৯ রান করেছিলেন ‘নজফগড়ের নবাব’। আর এই কৃতিত্ব গড়ার পথে তিনি ভেঙেছিলেন মাস্টারব্লাস্টার শচিন তেন্ডুলকারের রেকর্ড। কারণ একদিনের ম্যাচে সেহওয়াগের আগে তিনিই দ্বিশতরান করেছিলেন। তবে সেহওয়াগের কৃতিত্ব হল তিনি শচিনের রানকেও ছাপিয়ে গিয়েছিলেন। ২১৯ রান করার পথে বীরুর ইনিংস সাজানো ছিল ২৫টি চার ও ৭টি ছয় দিয়ে। এবার প্রাক্তন ওপেনারের সেই কীর্তিকে কুর্নিশ জানাল আইসিসি। নিজেদের অফিসিয়াল টুইটারে সেই দিনের ছবি ও ঘটনার কথা পোস্ট করল আইসিসি।

২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি গোয়ালিয়রে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৪৭ বলে ২০০ রানে অপরাজিত ছিলেন ‘মাস্টার ব্লাস্টার’। একবছরের মধ্যেই তাঁর রেকর্ড ভেঙে দিয়েছিলেন তাঁরই সতীর্থ ওপেনার সেহওয়াগ। তাঁর মারমুখী ও দুরন্ত ব্যাটিংয়ের জেরে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলেছিল ৪১৮ রান। এদিন আইসিসি-র টুইটের পরই ভারতীয় ক্রিকেটপ্রেমীরা টাইম মেশিনে চড়ে পৌঁছে যান দশ বছর আগে। বীরুর সেই দুরন্ত ইনিংসের চর্চা শুরু হয় নেট পাড়ায়।

একসময় ছিল তৃণমূলের দখলে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

বাবার মৃত্যুর পর চাকরির বদলে চাওয়া হয়েছিল ‘মোটা টাকা’! দুর্নীতি দমন শাখার জালে সরকারি কর্মী

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

নামী IT কোম্পানির চাকরি ছেড়ে সাইবার প্রতারণা! চন্দননগরে গ্রেফতার ১২

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার