বিরাটিতে নির্মীয়মাণ বহুতলের ইট মাথায় পড়ে মৃত্যু মহিলার

Share:

নিজস্ব প্রতিনিধি, বিরাটি: ব্যাঙের ছাতার মতো শহর ও শহরতলীতে গড়ে উঠেছে আবাসন। আর ওই আবাসনের নির্মাণকারীদের দায়িত্বজ্ঞানহীনতায় প্রায়শই ঘটছে দুর্ঘটনা। কয়েকদিন আগেই কলকাতা বন্দর এলাকার গার্ডেনরিচে এক নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে পাশে থাকা ঝুপড়ির ১১ বাসিন্দার মর্মান্তিক মৃত্যু ঘটেছিল। ওই ঘটনার রেশ কাটতে না কাটতে শনিবার রাতে  উত্তর ২৪ পরগনার বিরাটিতে একটি নির্মীয়মাণ বাড়ির ইট মাথায় পড়ে বেঘোরে প্রাণ হারালেন এক পথচারী মহিলা। মৃতার নাম কেয়া শর্মা চৌধুরী। দুর্ঘটনার পরেই উত্তেজনায় ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছয় এয়ারপোর্ট থানার পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, এদিন রাত আটটা নাগাদ উত্তর দমদম পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের শরৎ কলোনীতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন কেয়া শর্মা চৌধুরী নামে স্থানীয় এক বাসিন্দা। ঠিক তখনই রাস্তার পাশে থাকা নির্মীয়মাণ পাঁচ তলা বিশিষ্ট একটি আবাসনের উপর থেকে ইট মাথায় পড়ে তার। গুরুতর জখম  হন ৫৫ বছর বয়সী কেয়া দেবী। তাঁর আর্ত চি‍ৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কেয়া দেবীখে তড়িঘড়ি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

ওই মর্মান্তিক দুর্ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর মহুয়া শীল ও এয়ারপোর্ট থানার পুলিশ আধিকারিকরা  ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয় কাউন্সিলর জানান, ‘নির্মীয়মাণ আবাসনের একাংশ ভেঙে পড়ার খবর রটনা। আবাসন থেকে ইট মাথায় পড়ে মারা গিয়েছেন ওই মহিলা।’ পুলিশ জানিয়েছে, নির্মীয়মাণ বাড়িটিতে ১৮ জন শ্রমিক রাতে কাজ করছিলেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃতার পরিবারের তরফে এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে পুলিশ।

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল