আবেগ না আসক্তি! ছেলের নাম কব্জিতে খোদাই করলেন ‘১২ ফেল’ নায়ক বিক্রান্ত ম্যাসি

কয়েক বছর ডেটিংয়ের পর, অভিনেতা বিক্রান্ত ম্যাসি এবং শীতল ঠাকুর ২০২২ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করেন৷ এই বছরের শুরুতে, তাঁরা তাঁদের প্রথম সন্তান, বর্ধনকে পরিবারকে স্বাগত জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্তানের জন্যে বাবা-মায়েরা মরতেও দ্বিধা করেন না। জীবনের সবটা উৎসর্গ করে দেন। সাধারণ মানুষের পাশাপাশি তারকাদের ক্ষেত্রেও বিষয়টি ব্যতিক্রমী নয়। গতবছর মুক্তিপ্রাপ্ত ’12th fail’-এ অভিনয়ের মাধ্যমে আলোচনায় এসেছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ছবিটি আজও মুখে মুখে ঘুরছে সবার। আইপিএস অফিসার মনোজ শর্মার ভূমিকায় অভিনয় করেছেন বিক্রান্ত ম্যাসি। তাঁর দুর্দান্ত অভিনয়ের সাক্ষী থেকেছে গোটা দেশ।

তবে অভিনয়ের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনেও প্রমোশন পেয়েছেন অভিনেতা। সদ্য পুত্রসন্তানের বাবা হয়েছেন বিক্রান্ত ম্যাসি। ট্রেন্ডিং মেনে তিনিও ছেলের মুখ এখনও প্রকাশ্যে আনেননি। তবে সদ্য ছেলের নাম প্রকাশ্যে আনলেন নায়ক। আর তাঁর ছেলের নাম জ্বলজ্বল করে উঠল কব্জিতে। যা কিনা মন জয় করেছে গোটা সোশ্যালমিডিয়াবাসীর। কয়েক বছর ডেটিংয়ের পর, অভিনেতা বিক্রান্ত ম্যাসি এবং শীতল ঠাকুর ২০২২ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করেন৷ এই বছরের শুরুতে, তাঁরা তাঁদের প্রথম সন্তান, বর্ধনকে পরিবারকে স্বাগত জানিয়েছেন। বর্তমানে ছেলেকে নিয়েই দিন কেটে যাচ্ছে দম্পতির। যার বয়স এক মাসেরও বেশি। ছেলের প্রেমে এতটাই মজে গিয়েছেন যে, ছেলের নামে নিজের হাতে ট্যাটু করলেন অভিনেতা।

এই দম্পতি তাদের ছেলে বর্ধনকে গত ৭ ফেব্রুয়ারি পৃথিবীতে স্বাগত জানিয়েছেন। এবার সন্তানের প্রতি তার আবেগের একধাপ এগিয়ে গেলেন মির্জাপুর অভিনেতা। তার হাতে ছেলের নাম দিয়ে ট্যাটু করালেন। আর এই ছবিগুলি নিজের ইনস্টাগ্রাম স্টোরিজে ভাগ করে নিলেন ১২ ফেল অভিনেতা। ট্যাটুতে লেখা ছিল, “বর্ধন 7-2-2024।” সঙ্গে লিখলেন, “সংযোজন নাকি আসক্তি? আমি তাদের উভয় প্রেম।” কাজের ফ্রন্টে, বিক্রান্তকে পরবর্তীতে, ইয়ার জিগরি, এবং ফির আয়ি হাসেন দিলরুবা-ছবিতে দেখা যাবে। এখন তিনি সেক্টর 36-এ ছবির কাজে ব্যস্ত রয়েছেন।

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?