চুল পড়া ঠেকাতে ঘরোয়া এই পঞ্চ গুণেই বাজিমাত

Share:

নিজস্ব প্রতিনিধি : চুল পড়া ঠেকাতে কি না করে থাকি আমরা।এমনকি বিভিন্ন ধরনের কেমিক্যাল ও ব্যবহার করে থাকি আমরা।তাতে হীতে বিপরীত হয়, চুল হয়ে যায় আরও রুক্ষ।অস্বাভাবিক চুল পড়ার পেছনে পরিবেশ দূষণ ও ভেজাল পণ্য দায়ী।তবে অনেক সময় ভূল অভ্যেসও এই চুল পড়ার কারণ হয়ে থাকে। তাই এই ভুল অভ্যেসগুলো ঝেড়ে ফেলুন। বাইরে কোথাও যেতে হবে না,কোন ঝামেলা ছাড়াই ঘরোয়া উপায়ে চুল করে তুলুন মসৃণ।

অ্যালোভেরা জেল : অ্যালোভেরা থেকে জেল বের করে চুলে লাগান। স্কালপ এও লাগাতে পারেন। এতে চুল বাড়বে দ্রুত।চুল হবে ঝলমলে।

পেয়াজের রস : পেঁয়াজের ব্যবহার শুধু খাবারের স্বাদই বাড়ায় না চুলের স্বাস্থ্যের জন্যও বেশ উপকারী।একটি পেঁয়াজ নিন।এবার তা কেটে রস বের করুন। এই রস দিয়ে মাথায় কিছুক্ষণ ম্যাসাজ করুন। আধ ঘণ্টা রাখার পর মাইল্ড শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এই রস ব্যবহার করলে মিটবে চুলের সমস্যা।

টক দই : এক কাপ টক দই আর দু’ চাচামচ মধু একটা বাটিতে মিশিয়ে নিন।এই মিশ্রণটি চুলে আর স্ক্যাল্পে ভালো করে ঘষে ঘষে মেখে নিন।মাস্কটি ২০ মিনিট চুলে মেখে থাকুন, তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।দই আর মধু একসঙ্গে আপনার স্ক্যাল্প শীতল রাখবে, চুলও থাকবে মোলায়েম। যাঁদের মাথার তালু আর চুল শুষ্ক, তাঁদের জন্য এই কন্ডিশনিং মাস্কটি খুবই উপকারী।

মেথি : মেথি চুলের জন্য খুব উপকারী।মেথি ভিজিয়ে পেস্ট করে মাথায় লাগান।ব্যাস চুলের সমস্যা দূরে রাখুন।

গ্রিন টি : একটি পাত্রে পরিমাণ মতো জল ফুটিয়ে নিন। তাতে ডুবিয়ে রাখুন গ্রিন টি ব্যাগ। চা প্রস্তুত হলে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং পরবর্তীতে ছেঁকে নিয়ে ব্যবহার করুন। তাতে অ্যালোভেরা জেল ও অলিভ অয়েল মিশিয়েও নিতে পারেন, ১ ঘন্টা রাখার পর ধুয়ে ফেলুন।এটি সপ্তাহে দু একবার ব্যবহার করলেই নিমেষেই মিলবে চুল পড়ার সমাধান।

বীর্যের রং বদলাচ্ছে? পুরুষের প্রজনন স্বাস্থ্য নিয়ে কীসের ইঙ্গিত দিচ্ছে শরীর

জগদ্ধাত্রী পুজোতে কৃষ্ণনগর যাচ্ছেন? কখন, কোন রাস্তায় থাকবে ‘নো এন্ট্রি’, জানুন

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

জ্বালানি ছাড়াই উড়বে বিমান! অনন্য ফিচার নিয়ে প্রস্তুত চিনের CE-25A

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

‘রামায়ণ’-এর শো চলাকালীন বন্ধ আমিষ খাবার, বিশেষ সিদ্ধান্ত SVF-এর

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

সওয়ার কেট মিডলটন, চালক প্রিন্স উইলিয়াম! মুম্বইয়ের রাস্তায় ই-রিকশা চালালেন ব্রিটেনের যুবরাজ

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ