দিল্লি হাইকোর্টেও স্বস্তি পেলেন না কেজরিওয়াল, থাকতে হবে তিহাড়েই

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ইডির গ্রেফতারি নিয়ে দিল্লি হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার বিকেলে বিচারপতি স্বর্ণকান্তা শর্মা দিল্লির মুখ্যমন্ত্রীর আর্জি খারিজ করে জানিয়েছেন, আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় আইন মেনেই  অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি। মুখ্যমন্ত্রী হিসাবে যে আম আদমি পার্টির সুপ্রিমো কোনও বিশেষ অধিকার পেতে পারেন না তাও জানিওয়ে দিয়েছেন বিচারপতি। আর এদিন দিল্লি হাইকোর্টে ধাক্কা খাওয়ার ফলে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত তিহার জেলেই বন্দি থাকতে হচ্ছে কেজরিওয়ালকে। দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টেও যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আপ শীর্ষ নেতৃত্ব।

গত ২১ মার্চ দিল্লি হাইকোর্ট গ্রেফতারি থেকে রক্ষকবচের আর্জি খারিজ করে দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ওই গ্রেফতারিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর রাজনীতি। গ্রেফতার হলেও জেলে বসেই কেজরিওয়াল সরকার চালাবেন বলে আম আদমি পার্টির তরফে জানিয়ে দেওয়া হয়। টানা ১১ দিন ইডি হেফাজতে থাকার পরে গত ১ এপ্রিল আপের জাতীয় সমন্বয়ককে ১৫ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতের বিচারক কাবেরী বাওয়েজা। ওই নির্দেশের পরেই তিহাড় জেলে নিয়ে যাওয়া হয় দিল্লির মুখ্যমন্ত্রীকে।

ইডির গ্রেফতারি ও হেফাজতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কেজরিওয়াল। গত ৩ এপ্রিল মামলার শুনানি শেষে রায় দান স্থগিত রাখেন দিল্লি হাইকোর্টের বিচারপতি স্বর্ণকান্তা শর্মা। এদিন রায় ঘোষণা করতে গিয়ে বিচারপতি বলেন, ‘আইনে কাউকে বিশেষ সুবিধা দেওয়া সম্ভব নয়। মুখ্যমন্ত্রী হোন কিংবা সাধারণ মানুষ, সবাইকে তদন্ত ও জেরার মুখোমুখি হতে হবে। গ্রেফতারি কখন করা হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা আইন মেনেই গ্রেফতার করেছে ইডি। এই গ্রেফতারি সঠিক সিদ্ধান্ত।’

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

ভূমিধসের পাশেই ‘গরবা নাচ’! পর্যটকদের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়