চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মোদির রাজ্য গুজরাতের বিমানবন্দর থেকে গ্রেফতার  চার আইএস জঙ্গি

নিজস্ব প্রতিনিধিঃ চলছে লোকসভা নির্বাচন। এই আবহে আহমেদাবাদ থেকে  গ্রেফতার হল চার আইএস জঙ্গি । সোমবার আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেফতার করেছে গুজরাট অ্যান্টি টেররিজম স্কোয়াড (এটিএস)। গ্রেফতার হওয়া জঙ্গিরা শ্রীলঙ্কার বাসিন্দা বলে জানা গিয়েছে। তাদের সঙ্গে গুজরাত বা অন্য কোনও রাজ্যের কোনও যোগাযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।  গ্রেফতার হওয়া জঙ্গিদের ছবি সামনে এলেও এখন তাদের পরিচয় সামনে আসেনি।

এই নিয়ে এখন আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশ্ন উঠছে এই চারজন জঙ্গি কোথায় যাচ্ছিল?  সূত্র মাফত জানা গিয়েছে,  আপাতত জঙ্গিদের জেরা করা হচ্ছে।  ইতিমধ্যেই আমদাবাদ বিমানবন্দরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। 

উল্লেখ্য, গত মার্চে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে আন্তর্জাতিক সীমান্তের কাছ থেকে আইএসের দুই শীর্ষ নেতাকে আটক হয়। তারা হলেন উত্তরাখণ্ডের দেরাদুনের হরিশ আজমল ফারুকি এবং হরিয়ানার পানিপথের বাসিন্দা অনুরাগ সিং। এই আবহে ফের গ্রেফতার হল দুই জঙ্গি। অন্যদিকে  বুধবারই আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এলিমিনেটরের ম্যাচও  অনুষ্ঠিত  হবে। তার আগে চার আইএস জঙ্গিকে আটকের ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। 

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ