রানাঘাট বাজারে কার্নিশ ভেঙে মৃত্যু হল সবজি বিক্রেতার

Share:

নিজস্ব প্রতিনিধি,রানাঘাট: শনিবার সকালে মর্মান্তিক ঘটনা। নদিয়ার রানাঘাট বাজারে এক পুরনো দোকানের কার্নিশ ভেঙে মৃত্যু হল এক সবজি বিক্রেতার। জানা যায়, ঐ সবজি বিক্রেতার নাম সত্যেন কুন্ডু। প্রতিদিনের মতো এদিনও তিনি সকালে সবজি নিয়ে এসে বিক্রি করছিলেন। কিন্তু হঠাৎই কার্নিশ ভেঙে পড়ে। এরপরই তাকে গুরুতর আহত অবস্থায় রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় রানাঘাট পুরসভার(Ranaghat Municipality) ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন ।

অন্যদিকে,ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক ব্যক্তি, চাঞ্চল্য এলাকায়। উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটায় ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে গাইঘাটার কাথি রেল গেট সংলগ্ন এলাকায়। মৃত ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, বনগাঁ – শিয়ালদা গাইঘাটার কাথি ৬৫নম্বর রেল গেট এলাকায় বনগাঁগামী ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি । ট্রেনে ধাক্কা লেগে দেহর অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে রেল পুলিশ। এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে বনগাঁ – শিয়ালদা লাইনে ট্রেন চলাচল।

অন্যদিকে,মুখোমুখি অটো সংঘর্ষে নিহত এক গুরুতর আহত এক। শনিবার দুপুরে বিষ্ণুপুর থানা বকুলতলা এলাকায় বারুইপুর(Baruipur) থেকে আমতলা যাচ্ছিল । অন্যদিকে, আমতলা থেকে বারুইপুর আসছিল সেই সময় আচমকাই কিছু বোঝার আগে দুটি অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে একটি অটো চালকের মৃত্যু হয় বাসিনাথ সিং (৫০)।বিষ্ণুপুর থানার কোম্পানি পুকুর এলাকার বাসিন্দা। অন্যদিকে, গুরুতর আহত হয় কানন নস্কর বাড়ি বারুইপুর টং। তড়িঘড়ি বারুইপুর মহকুমার হাসপাতালে অনা হয়। কান্নায় ভেঙে পড়ে মৃত বাসি নাথ সিং এর পরিবার। ঘটনাস্থলে বিষ্ণুপুর থানার পুলিশ আধিকারিক।

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের