সল্ট, শ্রেয়সের দুরন্ত ব্যাটিং, ৮ উইকেটে জয় কেকেআরের

Share:

নিজস্ব প্রতিনিধি : ফিল সল্ট ও শ্রেয়স আয়ারের ঝোড়ো ব্যাটিং। ২০ ওভার শেষ হওয়ার আগেই ১৬২ রান করে লখনউকে হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা নাইট রাইডার্স। রবিবার লখনউকে হারিয়ে পয়েন্ট টেবিলে ৮ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থান ধরে রাখল কেকেআর।

এদিন ১৬২ রান তাড়া করতে নেমে প্রথমে হোঁচট খেতে হয় কলকাতা নাইট রাইডার্সকে। ৬ রান করে মহসিন খানের বলে আউট হয়ে যান সুনীল নারিন। এরপর মাত্র ৭ রান করে মহসিনের বলে আউট হয়ে যান অঙ্গক্রিশ রঘুবংশীও। রঘুবংশী যখন আউট হয়ে যান, তখন কেকেআরের রান ৪২। এরপর ফিল সল্ট ও শ্রেয়স আয়ার কেকেআরকে এগিয়ে নিয়ে যায়। চার ছয় মেরে কেকেআরকে অনেকটাই এগিয়ে নিয়ে যান ফিল সল্ট। সল্টকে যোগ্য সঙ্গত দেন অধিনায়ক শ্রেয়স আয়ারও। দশম ওভারে আর্শাদ খানকে পর পর দুটি বাউন্ডারি হাঁকিয়ে মাত্র ২৬ বলে অর্ধশতরান করে ফেলেন সল্ট। এরপরেও অবশ্য তাঁকে থামানো যায়নি। অর্ধশতরানের পরও সল্টের চার-ছয়ের পালা চলতেই থাকে। বলা যেতেই পারে, একা হাতেই কেকেআরকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন সল্ট। শেষ পর্যন্ত সল্ট ও শ্রেয়স আয়ারের জুটি ১৬ ওভারেই কেকেআরকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। এদিন ৪৭ বলে ৮৯ রান করেন সল্ট। ৮৯ রানের মধ্যে রয়েছে ১৪টি চার ও ৩টি ছয়। অন্যদিকে শ্রেয়স আইয়ার ৩৮ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন। ৩৮ রানের মধ্যে রয়েছে ৬টি চার।

এদিন লখনউয়ের মহসিন খান ছাড়া লখনউয়ের কোনও বোলারই তেমন প্রভাব ফেলতে পারেনি। শামার জোসেফ, ক্রুনাল পাণ্ডিয়া, ষশ ঠাকুর থেকে শুরু করে সকলেই বেশি রান দেয়। এদিনও ময়াঙ্ক যাদবকে বাইশ গজে দেখা যায়নি। ময়াঙ্কের অনুপস্থিতি এদিনের ম্যাচে বেশি করে চোখে পড়ছিল। এর আগে এদিন প্রথমে ব্যাট করতে নেমে ১৬১ রানে লখনউকে আটকে দেয় কলকাতা নাইট রাইডার্স। 

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের