চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: চিকিৎসার জন্য আর ভিনরাজ্যে ছুটতে হবে না বাংলার মানুষকে, রাজ্যেই গড়ে তোলা হবে উন্নত চিকিৎসার পরিকাঠামো। স্বাস্থ্য পরিষেবার মনোনয়নে আরও একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ শুক্রবার (২৭ নভেম্বর) অন্ডালে একটি বেসরকারি ক্যানসার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, রাজ্যে নতুন করে চারটি মেডিক্যাল কলেজ তৈরি করা হবে। ইতিমধ্যেই এই প্রকল্পগুলির জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি ক্যানসার-সহ বিভিন্ন জটিল রোগের দামি ওষুধ সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে রাজ্যের হাসপাতালগুলিতে চালু করা হবে অমৃত মেডিসিন সেন্টার।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে শুভেন্দুর সরকার। সাধারণ মানুষ যাতে কম খরচে উন্নত চিকিৎসা পান, সেই লক্ষ্যেই একাধিক প্রকল্পের কথা তুলে ধরছে প্রশাসন। এর আগে নিউটাউনে হাসপাতাল তৈরির উদ্যোগ নিয়েছে আদানি গোষ্ঠী। সেখানে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য ১০০০টি শয্যা বিনামূল্যে চিকিৎসার উদ্দেশ্যে রাখার কথা জানানো হয়েছে। এবার অন্ডালেও তৈরি হতে চলেছে ৫০০ শয্যার বেসরকারি ক্যানসার হাসপাতাল। শুক্রবার তারই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানের মঞ্চ থেকে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে একাধিক পরিকল্পনার কথা জানান শুভেন্দু। তাঁর দাবি, বর্তমানে রাজ্যের সাড়ে ৮ কোটি মানুষকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেওয়া হচ্ছে। এর মধ্যে প্রায় সাড়ে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় রয়েছেন। যাঁরা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তাঁদের জন্য রয়েছে মুখ্যমন্ত্রী হেলথ স্কিম। ক্যানসার-সহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের বিপুল দাম নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, এই ধরনের ওষুধ কিনতে গিয়ে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলিকে আর্থিক সমস্যার মুখে পড়তে হয়। সেই কথা মাথায় রেখেই রাজ্যের বিভিন্ন হাসপাতালে অমৃত মেডিসিন সেন্টার খোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কেন্দ্রগুলি থেকে তুলনামূলক কম দামে দামি ওষুধ কেনার সুযোগ পাবেন রোগীরা।

আরও পড়ুন: কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের

স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি সরকারি হাসপাতালের রোগীদের খাবারের মান নিয়েও কথা বলেন শুভেন্দু। আগের সরকারের সমালোচনা করে তিনি জানান, হাসপাতালে রোগীদের তিনবেলার খাবারের জন্য বরাদ্দ ছিল ৫৬ টাকা ৪০ পয়সা। এখন সেই বরাদ্দ বাড়িয়ে ১১০ টাকা করা হয়েছে। তাঁর অভিযোগ, আগের সরকারের আমলে বিধায়ক, মন্ত্রী ও সাংসদদের বেতন বাড়লেও হাসপাতালের রোগীদের খাবারের বরাদ্দ বাড়ানো হয়নি। এছাড়াও হৃদরোগীদের চিকিৎসার জন্য রাজ্যের সমস্ত হাসপাতালে বিশেষ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলার মানুষকে চিকিৎসার জন্য কেন ভেলোর কিংবা অন্য রাজ্যে যেতে হবে, তা নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু। তাঁর কথায়, বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ চিকিৎসার জন্য বাংলায় আসেন। অথচ এ রাজ্যের বাসিন্দাদেরই উন্নত চিকিৎসার জন্য ভিনরাজ্যে যেতে হচ্ছে। এই পরিস্থিতির পরিবর্তন ঘটানো প্রয়োজন। মুখ্যমন্ত্রীর আশ্বাস, আগামী দিনে বাংলাতেই উন্নতমানের চিকিৎসার সমস্ত সুযোগ তৈরি করা হবে, যাতে বাংলার মানুষ নিজের রাজ্যেই উন্নতমানের চিকিৎসা পান।

রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে আপত্তি সুপ্রিম কোর্টের

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩