জমে যাবে দুপুরের ভোজ! বানিয়ে নিন জিভে জল আনা ‘ওল চিংড়ি কষা’

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাঙালির হেঁশেলে চিংড়ি মাছের কদর সবসময়ই তুঙ্গে, আর তার সাথে যদি থাকে মাখোমাখো ওল, তবে তো কথাই নেই! গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য দারুণ একটি সাবেকি পদ হল ওল চিংড়ি কষা। খুব সহজে এবং ঘরোয়া মশলাতেই কীভাবে এই সুস্বাদু পদটি তৈরি করবেন, দেখে নিন তার সহজ রেসিপি।

উপকরণ

ওল: ৫০০ গ্রাম

চিংড়ি মাছ: ২৫০ গ্রাম

টক দই: ২ টেবিল চামচ

আদা বাটা: ১ টেবিল চামচ

জিরে বাটা: ১ টেবিল চামচ

টমেটো বাটা: ২ টেবিল চামচ

হলুদ গুঁড়ো: ১ চা চামচ

লঙ্কা গুঁড়ো: ১ চা চামচ

ধনে গুঁড়ো: ১ চা চামচ

জিরে গুঁড়ো: ½ চা চামচ

গরম মশলা গুঁড়ো: ½ চা চামচ

তেজপাতা: ২টি

শুকনো লঙ্কা: ২টি

গোটা জিরে: ½ চা চামচ

সরষের তেল: ৪–৫ টেবিল চামচ

নুন: স্বাদ অনুযায়ী

পদ্ধতি

ওলের খোসা ছাড়িয়ে চৌকো বা কিউব করে কেটে নিন। নুন ও হলুদ মাখিয়ে ৫ মিনিট রেখে দিন, এরপর তেলে হালকা ভেজে তুলে রাখুন।চিংড়ি মাছ ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিন। নুন ও হলুদ মাখিয়ে ৫ মিনিট রেখে কড়াইয়ে অল্প ভেজে তুলে রাখুন।কড়াইয়ে বাকি তেল গরম করে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা জিরে ফোড়ন দিন।ফোড়নের গন্ধ বেরোলে আদা বাটা ও জিরে বাটা দিয়ে সামান্য কষুন। এরপর টমেটো বাটা দিয়ে ভাল করে কষিয়ে নিন। এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে নাড়ুন। ফেটানো টক দই দিয়ে কম আঁচে কষাতে থাকুন। মশলা থেকে তেল ছাড়লে ভাজা ওলগুলো দিয়ে ভালভাবে মিশিয়ে দিন।ওল সেদ্ধ হয়ে নরম হয়ে এলে ভাজা চিংড়ি মাছ এবং স্বাদমতো নুন দিয়ে আরও ৫ থেকে ৭ মিনিট কষুন।সবশেষে উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নেড়েচেড়ে নামিয়ে নিন এবং গরম ভাতের সাথে পরিবেশন করুন।

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে আপত্তি সুপ্রিম কোর্টের

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের