রাজ্যে ফের শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের কাজ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কাটাতে নতুন সময়সূচি ঘোষণা করল নির্বাচন কমিশন (Election Commission)। দু’বার সূচি বদলের পর অবশেষে জানানো হল, আগামী ১৫ ডিসেম্বর প্রকাশ করা হবে সংশোধিত খসড়া ভোটার তালিকা। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি। অর্থাৎ, ভোটার তালিকায় নিজের নাম ও অন্যান্য তথ্য যাচাই করে প্রয়োজনীয় সংশোধনের জন্য আরও সময় পাবেন রাজ্যের ভোটাররা। 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পর পশ্চিমবঙ্গে ‘বিশেষ সংক্ষিপ্ত সংশোধন’ (এসএসআর) প্রক্রিয়ার কাজ শুরু হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী, প্রথমে ২৩ নভেম্বর খসড়া তালিকা প্রকাশের দিন নির্ধারণ করেছিল কমিশন। কিন্তু পরে ‘অনিবার্য পরিস্থিতি’র কথা উল্লেখ করে সেই কর্মসূচি পিছিয়ে দেওয়া হয়। ফলে কবে খসড়া তালিকা প্রকাশিত হবে, তা নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। নতুন বিজ্ঞপ্তিতে সেই জট কাটাল কমিশন। নির্বাচন কমিশনের প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ৩ ডিসেম্বরের মধ্যে ভোটকেন্দ্রগুলির আসন পুনর্বিন্যাসের কাজ সম্পূর্ণ করতে হবে। এর পর ১৫ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত ভোটাররা তাঁদের নাম বা তথ্য সংক্রান্ত দাবি ও আপত্তি জানাতে পারবেন। জমা পড়া আবেদনগুলির নিষ্পত্তির শেষ তারিখ ধার্য করা হয়েছে ১ ফেব্রুয়ারি। সব প্রক্রিয়া শেষ করে ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

আরও পড়ুন: চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

খসড়া তালিকায় নামের বানান, ঠিকানা কিংবা অন্য কোনও তথ্য ভুল থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যে তা সংশোধনের আবেদন জানাতে পারবেন সংশ্লিষ্ট ভোটাররা। কমিশনের নির্দেশ, ভোটারদের দেওয়া তথ্যের সঙ্গে নথিপত্রের কোনও অসঙ্গতি থাকলে তা খতিয়ে দেখতে হবে। যাঁদের তথ্য নিয়ে সংশয় বা অমিল রয়েছে, তাঁদের বাড়িতে গিয়ে যাচাই করার দায়িত্ব থাকবে বুথস্তরের আধিকারিক বা বিএলও-দের। তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন। কমিশনের বক্তব্য, আধার বা প্যান কার্ডের মতো গুরুত্বপূর্ণ পরিচয়পত্রে নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ কিংবা ঠিকানায় ভুল থাকলে তা সংশোধন করানো হয়। অথচ ভোটার কার্ডে অনেক সময় ভুল তথ্য থেকেই যায়। সেই প্রবণতা বন্ধ করতেই ভোটার তালিকার প্রতিটি তথ্য খুঁটিয়ে যাচাই করার উপর জোর দেওয়া হচ্ছে। নাম, বাবা-মায়ের নাম, জন্মতারিখ, মোবাইল নম্বর, ছবি-সহ অন্যান্য বিবরণে কোনও ভুল থাকলে তা চিহ্নিত করে সংশোধন করতে হবে। তবে শুধুমাত্র স্বয়ংক্রিয় শনাক্তকরণ বা ‘অটোমেটেড আইডেন্টিফিকেশন’-এর ভিত্তিতে ভোটার তালিকায় কোনও পরিবর্তন করা যাবে না বলেও স্পষ্ট করেছে কমিশন। সংশ্লিষ্ট ভোটারের স্বাক্ষর এবং দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পরেই তথ্য সংশোধনের কাজ করা যাবে। অর্থাৎ, ভোটারদের সম্মতি ও নির্ধারিত যাচাই প্রক্রিয়া মেনেই তালিকায় প্রয়োজনীয় পরিবর্তন করতে হবে।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, শীতের দফারফা করে ফের বাংলায় বৃষ্টি?

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

জমে যাবে দুপুরের ভোজ! বানিয়ে নিন জিভে জল আনা ‘ওল চিংড়ি কষা’

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে আপত্তি সুপ্রিম কোর্টের

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের

রাজ্যে ফের শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি