বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, শীতের দফারফা করে ফের বাংলায় বৃষ্টি?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আশঙ্কা ছিলই, সেই মতো পূর্বাভাস দিল দিল্লির মৌসম ভবন।ফের বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে নিম্নচাপ। যেটি ক্রমশ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে সেই নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা সেটা এখনই বিস্তারিত পূর্বাভাস দেয়নি মৌসম ভবন। এখন প্রশ্ন একটাই, এই নতুন নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গে শীতের ফের দফারফা হবে?

যদিও সেই সম্ভাবনা অনেকটাই কম বলছে হাওয়া অফিস। কারণ নতুন নিম্নচাপটি দক্ষিণ ভারতের দিকেই যাওয়ার পূর্বাভাস দিচ্ছে দিল্লির মৌসম ভবন। আজ, শুক্রবার দুপুরের বুলেটিনে তারা জানিয়েছে, আগামী ২৯ নভেম্বর বঙ্গোপসাগরের উপর দক্ষিণ আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত তৈরি হবে। ৩০ নভেম্বর বঙ্গোপসাগর লাগোয়া দক্ষিণ আন্দামান সাগরেই সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২ ডিসেম্বর নাগাদ ওই নিম্নচাপই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে পৌঁছে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।

বৃষ্টি কোথায় হতে পারে?

মোটামুটি একটা ইঙ্গিত দিয়েছে মৌসম ভবন। তাতে জানা যাচ্ছে তামিলনাড়ু বা অন্ধ্রপ্রদেশের দিকেই গন্তব্য হতে পারে নিম্নচাপটির। তবে গোটা পরিস্থিতির উপর নজর রাখছে আলিপুর আবহাওয়া দফতরও। কারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বাংলায় ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে চাষের দফারফা হয়েছে। যার ফলে শীতকালেও সবজির দাম আকাশছোঁয়া। তাই গোটা পরিস্থিতির উপর নজর রাখছে হাওয়া অফিস।

আরও পড়ুনঃ সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

নিম্নচাপের প্রভাবে বৃষ্টি না হলে বঙ্গে শীতের আমেজ বা শীতে কোনও ভাটা পড়বে না তেমনটাই পূর্বাভাস। আগামী এক সপ্তাহ উত্তুরে হাওয়া সক্রিয় থাকায় পারদ আরও নামবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

রাজ্যে ফের শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

জমে যাবে দুপুরের ভোজ! বানিয়ে নিন জিভে জল আনা ‘ওল চিংড়ি কষা’

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে আপত্তি সুপ্রিম কোর্টের

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি