কোচবিহারের সভা থেকে রামনবমী নিয়ে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গের কোচবিহার শহরের রাসমেলার মাঠে নির্বাচনী জনসভা করতে এসে রামনবমী নিয়ে সবাইকে সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে রামনবমীর(Ram Navami) দিন থেকে বাংলার(Bengal) নানা প্রান্তে ধর্মীয় মিছিল থেকে গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ছড়িয়ে পড়ছে বাংলার নানা প্রান্তে। এবার আবার লোকসভা নির্বাচনের সময়েই সেই রামনবমী পড়েছে। আগামী ১৭ এপ্রিল, বুধবার সেই মহার্ঘ্য দিন। এই দিনটি যাতে শান্তিতে পার হয়ে যায় তার জন্য রীতিমত সচেষ্ট জাতীয় নির্বাচন কমিশন(ECI)। বাংলার দিকেও তাঁদের কার্যত এই নিয়ে বাড়তি নজরদারিও রয়েছে। এই অবস্থায় সোমবার উত্তরবঙ্গের কোচবিহার শহরের রাসমেলার মাঠে নির্বাচনী জনসভা করতে এসে সেই রামনবমী নিয়ে সবাইকে সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন তিনি কোচবিহার জেলার সংখ্যালঘু মানুষদের উদ্দেশ্যে বলেন, ‘এখানকার বিজেপি প্রার্থী(Nishith Pramanik) গুণ্ডাদের মাফিয়া। আগের বারের শীতলখুচির মতো আবার গুলি চালিয়ে দেবে। ১৭ তারিখ ওদের হিংসা করার দিন। সকলকে বলছি, গালাগালি দিলেও মাথা ঠান্ডা করে আল্লাকে ডাকবেন। প্ররোচনায় পা দেবেন না। ওরা হিংসা চায়। ভোট চায় না। ওরা চাইবে দাঙ্গা লাগাতে, কেউ প্ররোচনায় পা দেবেন না। এখানকার প্রার্থী মস্ত বড় গুণ্ডা।’

লোকসভার নির্বাচনের আগে রামনবমীর দিন যাতে কোনও রকম অশান্তির পরিবেশ তৈরি না হয় সেজন্য ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফে রাজ্য পুলিশের ডিজি ও এডিজি আইনশৃঙ্খলাকে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। কেননা ১৭ তারিখ রামনবমী আর তার ঠিক ২ দিন পরে ১৯ এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। সেই দিন বাংলার ৩টি লোকসভা কেন্দ্রেও ভোট রয়েছে। তার মধ্যে কোচবিহারও আছে। আর তাই এদিন রামনবমীর দিন অশান্তির আশঙ্কা করছেন মুখ্যমন্ত্রী। কোচবিহারে নির্বাচনী প্রচারে গিয়ে রামনবমীর দিন দাঙ্গার সম্ভাবনা নিয়ে তাই সবাইকে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের এদিন সতর্ক করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। জানিয়েছেন, ‘১৭ তারিখ ওদের দাঙ্গা করার দিন।  এখানকার বিজেপি প্রার্থী গুণ্ডাদের মাফিয়া। আগের বারের শীতলখুচির মতো আবার গুলি চালিয়ে দেবে। তিনি আবার আপনাদের বিপদে ফেলবে। আমাদের শান্তি রক্ষা করতে হবে। ওরা চায় দাঙ্গা করে এনআইএ ঢুকিয়ে দিয়ে ভোট করাতে।’ উল্লেখ্য মমতা এদিন কোচবিহারে দলের প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার হয়ে প্রচার করতে গিয়েছিলেন। 

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে মদন মিত্রের একাধিক বাড়িতে ED-র হানা

ফ্যাশনের জন্য স্নিকার্স, ফিটনেসের জন্য রানিং শু! ভুল জুতোর ব্যাবহারে বাড়তে পারে পায়ের সমস্যা

সাতসকালে অভিষেকের বাড়িতে শালবনি থানার পুলিশ, কী কারণে হানা?

২৫ না ২৬ জুন, কবে বছরের সবচেয়ে বড় নির্জলা একাদশী?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পুলিশ

আর্দ্র আবহাওয়ায় স্টাইলিশ থাকবেন কীভাবে? জেনে নিন মনসুন ফ্রেন্ডলি টিপস

সানগ্লাস বনাম ফেস মাস্ক, জেনে নিন কোনটি বেশি আড়াল করতে পারে আপনার পরিচয়?

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

শনিতে দ্বি-দ্বাদশ রাজযোগের সৃষ্টি, ধন-সম্পত্তিতে ভরে উঠবে ৫ রাশির জাতকদের জীবন

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!