জেলেই থাকতে হবে কেজরিকে, ইডির রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সুপ্রিম কোর্টে আবেদন করেও মিলল না স্বস্তি।  লোকসভার আগে  জেল থেকে মুক্তি পেলেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন আপ সুপ্রিম। সেই গ্রেফতারি বেআইনি  দাবি করে সুপ্রিম কোর্টে আবেদন করেন কেজরি। সোমবার তাঁর আবেদন মঞ্জুর করলেন না শীর্ষ আদালত। এরফলে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত জেলেই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। 

এদিন কেজরির আবেদনের  শুনানি হয় সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও দীপঙ্কর দত্তের বেঞ্চে। শুনানিতে বিচারপতিরা আপ সুপ্রিম আবেদনের ভিত্তিতে  কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট তলব  করেছে। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৯  এপ্রিল। তাঁর আগেই  ইডিকে জবাব দিতে হবে। অন্যদিকে এদিনের মামলার শুনানি চলাকালীন সময় কেজরির আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি  যদি আগামী শুক্রবার পরবর্তী শুনানির জন্য আর্জি জানান। তবে সেই আর্জি খারিজ করে বিচারপতি  সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়ে দেয় এত তাড়াতাড়ি শুনানির তারিখ দেওয়া সম্ভব নয়।

উল্লেখ্য, আগামী ১৯ এপ্রিল থেকে দেশ জুড়ে শুরু হবে সাত দফায় লোকসভা নির্বাচন। আর সেইসময় জেলেই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে।   গত ২১ মার্চ দিল্লি হাইকোর্ট গ্রেফতারি থেকে রক্ষকবচের আর্জি খারিজ করে দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ওই গ্রেফতারিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর রাজনীতি। গ্রেফতার হলেও জেলে বসেই কেজরিওয়াল সরকার চালাবেন বলে আম আদমি পার্টির তরফে জানিয়ে দেওয়া হয়। টানা ১১ দিন ইডি হেফাজতে থাকার পরে গত ১ এপ্রিল আপের জাতীয় সমন্বয়ককে ১৫ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতের বিচারক কাবেরী বাওয়েজা। ওই নির্দেশের পরেই তিহাড় জেলেই রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। 

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?