উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের প্রথম বিজেপি সরকারের স্পিকার হতে চলেছেন উত্তরবঙ্গের আরএসএস ঘনিষ্ঠ নেতা রথীন্দ্রনাথ বসু। কোচবিহার দক্ষিণের বিধায়ককে স্পিকার পদপ্রার্থী হিসাবে বেছে নিল বিজেপি। শুক্রবার বিধানসভায় স্পিকার নির্বাচন হবে। বিজেপি সরকার গড়ে ওঠার সঙ্গে সঙ্গেই বলা হচ্ছিল, উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। আর রথীন্দ্রনাথ বসুকে স্পিকার করার কথা সামনে আসতেই তাতে সিলমোহর পড়ল বলে মনে করা হচ্ছে। এই নিয়ে রথীন্দ্রনাথ বসুকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আজ, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‌কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক, সম্মানীয় শ্রী রথীন্দ্র বসু মহাশয়কে ১৮তম পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ পদপ্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। আমার স্থির বিশ্বাস তিনি সর্বসম্মতিক্রমে পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হবেন।’‌ এই প্রথমবার উত্তরবঙ্গের নেতাকে স্পিকার হিসাবে বেছে নেওয়া হচ্ছে। রথীন্দ্রনাথ বসু বিজেপির রাজ্য সহ–সভাপতির দায়িত্ব সামলেছেন এবং উত্তরবঙ্গের সাংগঠনিক কাজে তাঁর বিশেষ দক্ষতা রয়েছে। এবার তাঁকে বিশেষ দায়িত্বে আনা হচ্ছে।

আর নিয়ম অনুযায়ী, বিধায়কদের শপথের পর বিধানসভায় স্পিকার পদে নির্বাচন হওয়ার কথা। তবে রথীনের নামে যদি বিরোধীরা সায় দিয়ে স্পিকার পদে পালটা কাউকে প্রার্থী না করে সেক্ষেত্রে নির্বাচনের প্রয়োজন হবে না। আর তখনই সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচিত হবেন তিনি। কোচবিহার দেবীবাড়ির ভূমিপুত্র হলেও রথীন্দ্রনাথ বসু দীর্ঘ সময় শিলিগুড়িতে সাংগঠনিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। এখন তিনি বিজেপির উত্তরবঙ্গের আহ্বায়ক। পরিষদীয় রাজনীতিতে অভিজ্ঞতা না থাকলেও রথীনবাবু অত্যন্ত সুবক্তা। দীর্ঘদিন ধরে বিজেপি তথা আরএসএসের সঙ্গে যুক্ত। সেটাই অগ্রাধিকার হিসাবে কাজ করল।

তাছাড়া রথীন্দ্রবাবু পেশায় চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট। দীর্ঘদিন তিনি আরএসএসের সঙ্গে যুক্ত ছিলেন। পরে সক্রিয় রাজনীতিতে আসেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কোচবিহার দক্ষিণ কেন্দ্রে তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিককে ২৩ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেন। আর প্রথমবারের বিধায়ক তিনি। স্পিকার হিসাবে নির্বাচিত হওয়ার পর রথীন্দ্রনাথ বসু বলেন, ‘‌দল যা দায়িত্ব দেবে, সেটাই আমি পালন করব। আগের তৃণমূল সরকারের আমলে বিধানসভায় বিরোধীদের বলার পরিসর ছিল না। কিন্তু বিজেপি এই তত্ত্বে বিশ্বাস করে না। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। প্রয়োজনে বিধানসভার অভিজ্ঞ সদস্যদের পরামর্শ নেব।’‌

মদের দোকান খুলতে চান? নতুন নিয়ম লাগু রাজ্য সরকারের

পর্যটকদের নিরাপত্তায় কড়া পদক্ষেপ, মন্দারমণিতে ২ কিমি এলাকা ‘রেড জোন’

ফুলবদলের উপহার, রাজ্য়সভায় বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক!

এশিয়াডের ফাইনালে পাকিস্তান, ফের দেখা যাবে ভারত-পাক মহারণ?

স্বামীর সঙ্গে ঝামেলার পরই ভয়াবহ পরিণতি! জঙ্গলে নিয়ে গিয়ে মহিলাকে গণধর্ষণের অভিযোগ

জগদ্দলে ব্যক্তিকে কুপিয়ে খুন, ঘটনার পর থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

অনুব্রত মণ্ডলের উপর হামলার ঘটনায় ছাড়া পেল অভিযুক্তরা

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

অক্টোবরের শুরুতেই গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা পাকিস্তানের, নিহত ৯

রেকর্ড রান তাড়া করে ভারত জিতলেও খুশি নন কোচ গম্ভীর, কারণ জানালেন নিজেই

চুক্তি না হলে ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

মাঝ আকাশে জিম্বাবোয়েতে ভেঙে পড়ল হেলিকপ্টার, নিহত ৬