ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ১৮ বছর পর ফের বিরল ‘সিমালটেনিয়াস কিডনি-প্যানক্রিয়াস ট্রান্সপ্লান্ট’ বা ডুয়াল অর্গান প্রতিস্থাপনে সাফল্য পেল দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এইমস)। জটিল অস্ত্রোপচারের মাধ্যমে কিডনি ফেলিওর ও টাইপ-১ সুগারে আক্রান্ত হরিয়ানার ৩০ বছরের যুবককে নতুন জীবন দান করল দেশের শীর্ষ চিকিৎসা প্রতিষ্ঠান। চিকিৎসকরা জানিয়েছেন, ‘ওই রোগী বহু বছর ধরে টাইপ-১ ডায়াবেটিসে ভুগছিলেন। অতিরিক্ত রক্তে শর্করার কারণে তাঁর কিডনি সম্পূর্ণ বিকল হয়ে যায় এবং নিয়মিত ডায়ালিসিসের উপর নির্ভরশীল হয়ে পড়েন। পাশাপাশি প্রতিদিন ইনসুলিন নেওয়াও ছিল বাধ্যতামূলক। এই অবস্থায় একসঙ্গে কিডনি ও প্যানক্রিয়াস প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।’

বিশেষজ্ঞদের মতে, টাইপ-১ ডায়াবেটিস দীর্ঘদিন নিয়ন্ত্রণে না থাকলে কিডনি, চোখ, স্নায়ু ও হৃদ্‌যন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, রক্তে শর্করা নিয়ন্ত্রণ এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা অত্যন্ত জরুরি। সিমালটেনিয়াস কিডনি-প্যানক্রিয়াস ট্রান্সপ্লান্ট’ অত্যন্ত জটিল ও বিরল অস্ত্রোপচার হিসেবে পরিচিত। এই রোগীর ক্ষেত্রে অঙ্গ প্রতিস্থাপনের পূর্বে তাঁর হার্টের অবস্থা দুর্বল হয়ে পড়ে।তবে অপারেশনের পর শরীরে  কোনও বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি ও দ্রুত রোগীর রক্ত সঞ্চালনও  স্বাভাবিক ছিল। এর আগেও ২০০৪ ও ২০০৮ সালে ডুয়াল অর্গান ট্রান্সপ্লান্টে সাফল্য অর্জন করেছিলেন দিল্লি এইমসের চিকি‍ৎসকরা।

অস্ত্রোপচারের সঙ্গে যুক্ত শল্যচিকিৎসকদের দাবি, ‘ভারতে এই ধরনের ট্রান্সপ্লান্ট এখনও খুব সীমিত সংখ্যক হাসপাতালে করা হয়। রোগীর শরীর সেই অঙ্গ গ্রহণ করছে কি না, তা অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হয়। অস্ত্রোপচারের পর রোগীর শরীরে নতুন কিডনি ও প্যানক্রিয়াস স্বাভাবিকভাবে কাজ করছে। ফলে আপাতত তাঁর ডায়ালিসিস বা ইনসুলিনের প্রয়োজন হচ্ছে না। তাই এই সাফল্য ভবিষ্যতে জটিল ডায়াবেটিস ও কিডনি রোগীদের চিকিৎসায় নতুন আশা দেখাবে এমনটাই মনে করছেন চিকিৎসকরা। এই ধরনের অঙ্গ প্রতিস্থাপন সফল হলে রোগী শুধু কিডনি বিকলতা থেকেই নয়, ইনসুলিন নির্ভর ডায়াবেটিস থেকেও অনেকটাই মুক্তি পেতে পারেন।  

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?