লেকটাউনে পরিত্যক্ত বাড়ি থেকে কঙ্কাল উদ্ধার ঘিরে রহস্য

Share:

নিজস্ব প্রতিনিধি, লেকটাউন: বিধাননগর কমিশনারেটের অন্তর্গত লেকটাউনে পরিত্যক্ত বাড়ি থেকে এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার ঘিরে রহস্য ঘনীভূত হল।সোমবার সকালে লেকটাউন যশোর রোডের ধারে একটি পরিত্যক্ত বাড়ি থেকে এক ব্যক্তির কঙ্কাল(Skeleton) উদ্ধার ঘিরে রহস্য। লেকটাউনের(Laketown) ব্লক এ ৮৪৮ বি/১ একটি বাড়ি থেকে এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার হয়। এদিন রাস্তায় প্যান্ডেল করার সময় এক কর্মী কঙ্কাল দেখতে পান। এরপরে লেকটাউন থানায়(Laketown P.S.) খবর দেওয়া হয়।

পুলিশ এসে দেহ উদ্ধার করে। স্থানীয় সূত্রে ওই ব্যক্তির নাম রাজীব বড়াল। এদিন পুলিশ সাংবাদিকদের ছবি তুলতে বাঁধা দেয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,প্রায় বছর দেড়েক দেখা নেই লেক টাউনের বাসিন্দা পি কে বড়ালের। আশে পাশে আত্মীয় স্বজন থাকলেও কারোর সাথেই সৎ ভাব ছিল না। মা মারা গেছেন বছর চারেক আগে। একাই থাকতেন। বাড়ির ভেতর থেকে তালা বন্ধ করে রাখতেন। বছর দেড়েক আগে থেকে তাকে বাড়ি থেকে বেরোতে বা ঢুকতে দেখতে পাননি আশে পাশের লোকজনও। সোমবার সকালে পুলিশ এসে তালা ভেঙে বাড়িতে ঢুকলে দেখা যায় কঙ্কাল অবস্থায় পরে দেহাংশ। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে ওই কঙ্কাল পি কে বড়ালের ।

লেক টাউন থানার পুলিশ কঙ্কাল উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ।স্বাভাবিক মৃত্যু নাকি কেউ খুন করে ফেলে রেখেছিল।লেক টাউন থানা এলাকার কালিন্দী একটি বাড়ি থেকে কঙ্কাল উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য। পুলিশ সূত্রে খবর সোমবার বাড়ির সামনে রামনবমীর জন্য প্যান্ডেল বাঁধা হচ্ছিল। সেই সময় প্যান্ডেলের কাজ করতে থাকা কর্মচারীরা খাটের উপর ঐ কঙ্কাল দেখতে পান। খবর দেওয়া হয় লেকটাউন থানায়। লেকটাউন থানার পুলিশ ঘটনাস্থলে এসে কঙ্কাল টি উদ্ধার করে পুলিশের প্রাথমিক অনুমান করোনা সময় মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের মৃত ব্যক্তির নাম রাজিব বড়াল ওই বাড়িতে আর কেউ থাকতো না বলে স্থানীয় সূত্রে খবর।

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের