ভরা গ্রীষ্মের দুপুরে কোচ বিভ্রাটে ধাক্কা মেট্রোর পরিষেবায়

মঙ্গলবার যখন ভরা গ্রীষ্মে মেট্রোয় যাত্রীদের বেশ ভিড় চোখে পড়ছিল ঠিক তখনই রেক বিভ্রাটের জেরে মেট্রোর পরিষেবা মিনিট ৪০-কের জন্য থমকে গেল।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতায়(Kolkata) এখন একাধিক মেট্রো রুট(Metro Service) চালু হয়ে গিয়েছে। তারপরও অবশ্য প্রধান রুট হিসাব রয়ে গিয়েছে দক্ষিণেশ্বর – দমদম – টালিগঞ্জ – কবি সুভাষ বা নর্থ সাউথ রুটটি। সেই রুটেই এখনও নিত্যদিন সব থেকে বেশি যাত্রী যাতায়াত করেন। আগে এই রুটে নন এসি রেক চলাচল করলেও কোভিডের আগে থেকেই সব রেকই এসি করে দেওয়া হয়েছে। আর তার জেরে ভরা গ্রীষ্মে(Summer) তো বটেই সারা বছরই এই রুটে যাত্রীদের ভিড়(Rush of Passengers) বেড়েই চলেছে। এদিন অর্থাৎ মঙ্গলবার যখন সেই ভরা গ্রীষ্মে মেট্রোয় যাত্রীদের বেশ ভিড় চোখে পড়ছিল ঠিক তখনই রেক বিভ্রাটের জেরে মেট্রোর পরিষেবা মিনিট ৪০-কের জন্য থমকে গেল। এদিন শোভাবাজার স্টেশনে(Sovabazaar Station) বেলা ১১টার কিছু পরে কবি সুভাষগামী একটি মেট্রো যান্ত্রিক গোলযোগের কারণে আটকে গেলে যাত্রীরা দুর্ভোগের শিকার হন। কেননা এর জেরে মেট্রোর আপ এবং ডাউন— দুই লাইনেই ট্রেন চলাচল ব্যাহত হয়। লাইনে একের পর এক ট্রেন দাঁড়িয়ে পড়ে বিভিন্ন স্টেশনে।

যে সময়ে শোভাবাজার মেট্রো স্টেশনে পরিস্থিতি থমকে ছিল সেই সময়ে দমদম থেকে দক্ষিণেশ্বর এবং সেন্ট্রাল থেকে কবি সুভাষের মধ্যে মেট্রো চালানো হয়। একই সঙ্গে সঙ্গে স্টেশনে স্টেশনে যাত্রীদের উদ্দেশে পরিষেবা ব্যাহত হওয়ার কথা জানিয়ে ঘোষণাও করা হয় নিরন্তর ভাবে মেট্রো রেল ক‌র্তৃপক্ষের তরফে। যে সব স্টেশন থেকে মেট্রো পাওয়া যাচ্ছিল না, সেই সব স্টেশন থেকে নতুন টোকেন ইস্যু করা হচ্ছিল না। পাশাপাশি, স্মার্টকার্ড যাতে কোনও যাত্রী পাঞ্চ না করেন, তা-ও ঘোষণা করা হচ্ছিল। মিনিট ২৫ বাদে শোভাবাজার স্টেশন থেকে যান্ত্রিক ত্রুটির মুখে পড়া রেকটিকে দমদম স্টেশনের উদ্দেশ্যে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। তারওপরে দমদম থেকে ফের কবি সুভাষগামী লাইনে মেট্রো রেল চলাচল শুরু হয়। সব মিলিয়ে প্রায় মিনিট ৪০ এই রুটে এদিন মেট্রোর পরিষেবা ধাক্কা খেয়েছে। তবে কী কারণে রেকটি খারাপ হয়ে যায় তা মেট্রোর তরফ থেকে জানানো হয়নি। রেকটিকে নোয়াপাড়া কারশেডে নিয়ে গিয়ে পরীক্ষা করা হবে বলেই জানা গিয়েছে।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ