Loading live market data...
Loading active stocks...
Connecting...

ভোট কেন্দ্রের শৌচাগার থেকে উদ্ধার শিবসেনার  নির্বাচনী এজেন্টের মৃতদেহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পঞ্চম দফা ভোট শেষেই দক্ষিণ মুম্বইতে মৃত্যু হল শিবসেনা পোলিং এজেন্টের। জানা গিয়েছে, সোমবার লোকসভা নির্বাচনে  ভোট চলাকালীন দক্ষিণ মুম্বইয়ের ওরলি এলাকার একটি বুথ থেকে ৬২ বছর বয়সী মনোহর নালগে মৃত্যু হয়। তিনি  ওরলি এলাকার বিডিডি চালের বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, সোমবার বিকেলে ওরলির একটি বুথে শৌচাগারে অচৈতন্য অবস্থায় মনোহরকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে তাঁকে কেইএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা  মৃত বলে ঘোষণা করে। পুলিশ জানিয়েছে, শৌচাগারে যাওয়ার আগে মনোহর শারীরিক অস্বস্তির কথা জানিয়েছিলেন। তারপর  শৌচাগার থেকে তাঁর দেহ উদ্ধার হয়। তবে কি করে মনোহরের মৃত্যু হয়েছে তা এখন জানা যায়নি। বর্তমানে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে।

উল্লেখ্য, মনোহরের মৃত্যুর পর সরব হয়েছে শিবসেনা। তারা অভিযোগ তুলেছে, নির্বাচন কমিশন শহরের ভোটকেন্দ্রগুলিতে যথাযথ সুযোগ-সুবিধা দিচ্ছে না। এরফলে পোলিং এজেন্টদের বেশ অসুবিধার মুখে পড়তে হচ্ছে। এই ঘটনা প্রসঙ্গে দক্ষিণ মুম্বাই আসনের প্রার্থী অরবিন্দ সাওয়ান্ত বলেছেন, “নির্বাচন কমিশনের অব্যবস্থাপনার কারণে, আমাদের শিবসেনার মনোহর নালগে মারা গেছেন। বুথ কেন্দ্রের মধ্যে ছিল না জলের ব্যবস্থা ছিল না। তাই এমন ঘটনা ঘটেছে।‘ তবে এই নিয়ে এখন কমিশনের তরফে কিছু জানান হয়নি।

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত

মোদিকে অনুসরণ তারেকের, কনভয় থামিয়ে অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ছাড়লেন প্রধানমন্ত্রী