হাড়োয়ার দাপুটে সিপিএম নেতার ঝুলন্ত দেহ উদ্ধার ,এলাকায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি,হাড়োয়া: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়ার থানার খাস বালন্দা গ্রাম পঞ্চায়েতের লতার বাগানে বছর ৭২ এর সিপিএম নেতা ভুবন মন্ডলের(Bhubhan Mondal) ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। হাড়োয়া পঞ্চায়েত সমিতির একবারের সিপিএমের সভাপতি, খাস বারান্দা গ্রাম পঞ্চায়েতের তিনবারের প্রধান, ২০১৭ সালে  হাড়োয়া(Haroa) লোকাল কমিটির সম্পাদক এবং এলাকায় দাপুটে সিপিএম নেতা হিসেবে পরিচিত ছিলেন ভুবন মন্ডল।

তার মৃতদেহ উদ্ধার হয়েছে তার ঘর থেকে। স্ত্রী কয়েক বছর আগে মারা গেছেন। তিনি একা বাড়িতে থাকতেন। কয়েক বছর হল নার্ভের রোগে অসুস্থ ছিলেন তিনি। কি কারণে মৃত্যু হয়েছে তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে। এটি শুধু আত্মহত্যা নাকি খুন খতিয়ে দেখছে পুলিশ ।অন্যদিকে,আগুনে পুড়ে ভস্মীভূত হল মুরগির ফার্ম ।

সোমবার গভীর রাতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই একটি মুরগির ফার্ম। প্রায় ১৩০০ বাচ্চা মুরগি পুরোপুরি ভস্মীভূত। শুধু তাই নয় ভস্মীভূত হল একটি মোটর সাইকেলও। বাগদা থানার(Bagda P.S.) পারকৃষ্ণচন্দ্রপুরের ঘটনা। কয়েক লাখ টাকার ব্যবসায়িক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মুরগির ফার্মের মালিক রবিন মন্ডল। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। শর্ট সার্কিটের কারণে পোল্ট্রি ফার্মে আগুন লেগে গিয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের