রেখাকে ঢাল করে ভোট লুঠের ছক কষছে বিজেপি, দাবি বাম প্রার্থীর

Share:

নিজস্ব প্রতিনিধি : লোকসভা ভোটের প্রচারে নেমে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে নিশানা করলেন বামফ্রন্টের প্রার্থী নিরাপদ সর্দার। নিরাপদ সর্দারের দাবি, রেখা পাত্রকে ঢাল করে রাজ্যের মহিলা ও গরিব মানুষের ভোট লুঠ করার ছক কষছে বিজেপি। উল্লেখ্য, সন্দেশখালিতে মহিলাদের ওপর নির্যাতনের খবর সামনে আসার পর প্রতিবাদে সরব হয়েছিলেন রেখা পাত্র ও নিরাপদ সর্দার। এবার এরা দুজনেই দুটি ভিন্ন রাজনৈতিক দলের হয়ে নির্বাচনের ময়দানে। নির্বাচনের ময়দানে নেমে এবার রেখাকে আক্রমণ করে বসলেন নিরাপদ।

ভোটের প্রচারে নেমে সরাসরি বিজেপি প্রার্থী রেখা পাত্রকে নিশানা করে বামফ্রন্টের প্রার্থী নিরাপদ সর্দার জানান, এই নির্বাচন হচ্ছে সংবিধান রক্ষার লড়াই। রেখাকে তুলে ধরে বিজেপি মহিলাদের যাবতীয় অধিকার লুঠ করার ষড়যন্ত্র করছে। একইসঙ্গে তিনি জানান, রেখার সংসদে গিয়ে কী করবে বলুন তো। রেখার সংসদে যাওয়া কী খুব জরুরি? রেখা পাত্রকে দিয়ে কী সাধারণ মানুষের ভোট লুঠ করার রাস্তা লুঠ করা হচ্ছে? মহিলাদের অধিকার কেড়ে নিচ্ছে বিজেপি। রেখা পাত্র কী তা নিয়ে সংসদে বলতে পারবেন?

যদিও নিরাপদ সর্দারের এই মন্তব্য নিয়ে রেখা পাত্রের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে রেখা পাত্রের বিরুদ্ধে মুখ খুললেও তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামকে নিয়ে একটি শব্দও বলেননি বাম প্রার্থী নিরাপদ সর্দার।

ইরানের তেলবাহী জাহাজে আমেরিকার আচমকা অভিযান

একা লখনউ ভ্রমণের পরিকল্পনা? এই ৫টি অভিজ্ঞতা মিস করলে পস্তাবেন

মেঘ, চা-বাগান আর নির্জন পাহাড়ি পথ, দক্ষিণ ভারতের অফবিট স্বর্গ কোটাগিরি

মাত্র ৪,৯৯৯ টাকায় পুরনো টিভি হবে স্মার্ট! Amazon নিয়ে এল Fire TV Stick HD

ডিসকাউন্ট ধামাকা, ১০ হাজার টাকা ছাড়ে মিলছে Redmi Note14 pro

গায়ের রঙ কালো বলে নির্যাতন! ছাদ থেকে পড়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ, বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের

নতুন স্মার্টফোন আনল OPPO, ক্যামেরা ও ব্যাটারিতে থাকছে দুর্দান্ত চমক

‘এমন তরকারি আপনার স্ত্রী রান্না করলে খেতেন?’, হাসপাতালের নিম্নমানের সবজি নিয়ে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

মুম্বইকে হারিয়ে প্লে-অফে জায়গা করার আশা টিকিয়ে রাখল রাহানেরা

মুম্বইকে ১৪৭ রানে বেঁধে রাখলেন অজিঙ্কা রাহানেরা

খাওয়ার পরই বুক জ্বালা? কোন খাবার এড়ালে মিলবে স্বস্তি? কি বলছেন গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট

‘ককরোচ জনতা পার্টি’তে সামিল অনুরাগ কাশ্যপ-কঙ্কনা সেনশর্মা সহ বলি তারকারা

মশা তাড়াতে কোন-কোন এসেনশিয়াল অয়েল সবচেয়ে ভাল কাজ করে?