‘ককরোচ জনতা পার্টি’তে সামিল অনুরাগ কাশ্যপ-কঙ্কনা সেনশর্মা সহ বলি তারকারা

Share:

নিজস্ব প্রতিনিধি: সমাজমাধ্যমে ব্যাপক শোরগোল ফেলেছে নতুন সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (Cockroach Janta Party)। এই দল গঠন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন নিবাসী তরুণ সমাজকর্মী অভিজিৎ দীপক। বাস্তবে কোনও রাজনৈতিক দল না হয়েও সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় এই নাম এখন ভাইরাল সেনসেশন। ব্যঙ্গ, মিম এবং তরুণ প্রজন্মের ক্ষোভকে হাতিয়ার করে কয়েক দিনের মধ্যেই এটি পরিণত হয়েছে এক ডিজিটাল আন্দোলনে। ইনস্টাগ্রাম, ফেসবুক ও এক্সে ছড়িয়ে পড়েছে অসংখ্য পোস্ট, ভিডিও ও ট্রেন্ডিং স্লোগান। শুধু সাধারণ মানুষই নন, বিভিন্ন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও তারকারাও এই ট্রেন্ডে অংশ নিচ্ছেন। ফলে ‘Cockroach Janata Party’ এখন আর শুধু হাস্যরসের বিষয় নয়, বরং নতুন প্রজন্মের ডিজিটাল প্রতিবাদের এক অনন্য ভাষায় পরিণত হয়েছে। 

আসলে এই জনপ্রিয়তার পিছনে রয়েছে এক ধরনের নীরব ক্ষোভ। দেশের বহু তরুণ দীর্ঘদিন ধরে বেকারত্ব, প্রতিযোগিতামূলক পরীক্ষার অনিশ্চয়তা এবং রাজনৈতিক প্রতিশ্রুতি নিয়ে হতাশ। এটির চমকপ্রদ বিষয় হল, এই অনলাইন আন্দোলনে যোগ দিয়েছেন বিনোদন জগতের একাধিক পরিচিত মুখও। পরিচালক অনুরাগ কাশ্যপ, কোঙ্কনা সেন শর্মা, ফাতিমা সানা শেখ, এশা গুপ্তা-সহ একাধিক তারকা ইতিমধ্যেই সিজেপির ইনস্টাগ্রাম পেজ ফলো করছেন। কমেডিয়ান কুনাল কামরা ও আরও বহু ডিজিটাল ইনফ্লুয়েন্সারও এই ট্রেন্ডে শামিল হয়েছেন। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে সিজেপির ব্যঙ্গাত্মক ‘ম্যানিফেস্টো’। নিজেদের ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক, অলস দল হিসেবে পরিচয় দিয়ে তারা এমন কিছু দাবি তুলেছে, যা পড়ে নেটিজেনরা যেমন হাসছেন, তেমনই ভাবছেনও। । দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের আলটপকা মন্তব্যের প্রতিবাদ, সংসদে ৫০ শতাংশ মহিলা সংরক্ষণ এবং দলবদলকারী জনপ্রতিনিধিদের ২০ বছরের জন্য নির্বাচনে নিষিদ্ধ করার মতো প্রস্তাব এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার হচ্ছে।

আরও পড়ুনঃ মুম্বইকে হারিয়ে প্লে-অফে জায়গা করার আশা টিকিয়ে রাখল রাহানেরা

ইন্টারনেট যুগে প্রতিবাদের ভাষা যে বদলেছে, তারই যেন নতুন উদাহরণ ‘Cockroach Janata Party’। এখানে মিছিল নেই, মঞ্চ নেই, রাজনৈতিক পতাকা নেই আছে শুধু মিম, ব্যঙ্গ আর লক্ষ লক্ষ তরুণের একরাশ জমে থাকা কথা। আর সেই কারণেই হয়তো এই ‘ককরোচ জনতা পার্টি’ এখন শুধুই ভাইরাল ট্রেন্ড নয়, বরং সময়ের এক অদ্ভুত সামাজিক প্রতিচ্ছবি।

ডিসকাউন্ট ধামাকা, ১০ হাজার টাকা ছাড়ে মিলছে Redmi Note14 pro

গায়ের রঙ কালো বলে নির্যাতন! ছাদ থেকে পড়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ, বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের

নতুন স্মার্টফোন আনল OPPO, ক্যামেরা ও ব্যাটারিতে থাকছে দুর্দান্ত চমক

পহেলগাঁও হামলার নেপথ্যে রয়েছে পাকিস্তান? NIA চার্জশিটে বিস্ফোরক তথ্য

ফলতার ২৮৫টি বুথে ভোটগ্রহণ, উৎসবের মেজাজে ভোটাররা

খাওয়ার পরই বুক জ্বালা? কোন খাবার এড়ালে মিলবে স্বস্তি? কি বলছেন গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট

দক্ষিণবঙ্গে আরও বাড়বে গরম, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

‘এমন তরকারি আপনার স্ত্রী রান্না করলে খেতেন?’, হাসপাতালের নিম্নমানের সবজি নিয়ে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

মুম্বইকে হারিয়ে প্লে-অফে জায়গা করার আশা টিকিয়ে রাখল রাহানেরা

মুম্বইকে ১৪৭ রানে বেঁধে রাখলেন অজিঙ্কা রাহানেরা

‘ককরোচ জনতা পার্টি’তে সামিল অনুরাগ কাশ্যপ-কঙ্কনা সেনশর্মা সহ বলি তারকারা

মশা তাড়াতে কোন-কোন এসেনশিয়াল অয়েল সবচেয়ে ভাল কাজ করে?

আপনি কি ‘বিশ্বের সবচেয়ে দুঃখের চলন্ত সিঁড়ি’ সম্পর্কে জানেন?