মুম্বইকে ১৪৭ রানে বেঁধে রাখলেন অজিঙ্কা রাহানেরা

Share:

নিজস্ব প্রতিনিধি: প্লে-অফের দৌড়ে থাকার ম্যাচে নিয়ন্ত্রিত ও আঁটোসাঁটো বল করলেন কলকাতা নাইট রাইডার্সের বোলাররা। বুধবার (২০ মে) হার্দিক পাণ্ড্যদের ১৪৭ রানে বেঁধে রাখলেন ক্যামেরন গ্রিন-সৌরভ দুবেরা।
ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে এদিন টস জিতে প্রথমে মুম্বইকে ব্যাট করতে পাঠান নাইট শিবিরের অধিনায়ক অজিঙ্কা রাহানে। শুরু থেকেই আঁটোসাঁটো বোলিং করতে থাকেন অনুকুল রায়-ক্যামেরন গ্রিনরা। তৃতীয় ওভারে বল করতে এসে মুম্বইকে জোড়া ধাক্কা দেন ২৫ কোটির তারকা অলরাউন্ডার গ্রিন। তৃতীয় বলে গ্রিনকে ছয় মারতে গিয়ে টাইমিংয়ে গোলমাল করে ফেলেন রায়ান রিকেলটন। মণীশ পাণ্ডের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান তিনি (৬)। শেষ বলে অঙ্গকৃশ রঘুবংশীর তালুবন্দি হয়ে শূন্য রানে সাজঘরের পথ ধরেন নমন ধীর।

জোড়া ধাক্কা সামলে ওঠার আগে মুম্বই শিবিরে ফের আঘাত হানেন সৌরভ দুবে। চাপের মুখে মারতে গিয়ে ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রোহিত শর্মা-ও। তিনি করেন ১৫ রান। চারে নামা সূর্যকুমার যাদবও দলকে ভরসা দিতে পারলেন না। সৌরভ দুবের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। তিনিও করেন ১৫ রান। পাওয়ার প্লে শেষে মুম্বইয়ের রান দাঁড়ায় চার উইকেট হারিয়ে ৪৬। পঞ্চম উইকেটে বেঁধে মাথা ঠান্ডা করে খেলে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালান তিলক বর্মা ও হার্দিক পাণ্ড্য। মুম্বইয়ের রান যখন ৮ ওভারে চার উইকেট হারিয়ে ৫৭, তখনই বৃষ্টির জন্য খেলা বন্ধ রাখেন আম্পায়াররা। বেশ খানিকক্ষণ খেলা বন্ধ থাকার পর ফের চালু হয়। তবে ম্যাচের ওভার সংখ্যা কমেনি। ১০ ওভার শেষে মুম্বইয়ের রান দাঁড়ায় চার উইকেটে ৬৪। এক সময়ে মনে হচ্ছিল দুই ব্যাটারের চওড়া ব্যাটে ভর করে হয়তো মুম্বই গুরে দাঁড়াবে। কিন্তু তা হয়নি। ১৪তম ওভারে কার্তিক ত্যাগীর বল পুল করে ছয় মারতে গিয়ে আউট হন তিলক (২০)।

১৬তম ওভারে এসে ‘একা কুম্ভ’ হয়ে লড়াইয়ের চেষ্টা চালানো হার্দিক পাণ্ড্যকে সাজঘরের পথ দেখান সুনীল নারাইন। ২৬ রান করে ফেরেন মুম্বই অধিনায়ক। ১৭তম ওভারে বরুণ চক্রবর্তীর বলে ছক্কা হাঁকিয়ে দলকে শতরানের গণ্ডি পার করিয়ে দেন উইল জ্যাকস। তবে বেশিক্ষণ থিতু হতে পারেননি। অহেতুক ঝুঁকি নিয়ে দুই রান নিতে গিয়ে আউট হয়ে ফিরে যান। ৬ বলে ১৩ রান করেন জ্যাকস। শেষের দিকে করবিন বস্ক ও দীপক চহার হাত খুলে মেরে খেলতে থাকেন। শেষ বলে আউট হয়ে যান চহার (৬ বলে ১০)। শেষ পর্যন্ত আট উইকেট হারিয়ে ১৪৭ তোলে মুম্বই। করবিন ১৮ বলে ৩২ রানে অপরাজিত থাকেন।

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

নাবালিকার রহস্যমৃত্যুর প্রমাণ লোপাটের চেষ্টা! বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেত্রী

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?