মধ্যমগ্রামে ভোটের মুখে বিজেপি এবং অন্যান্য দল ছেড়ে তৃণমূলে যোগদান

Share:

নিজস্ব প্রতিনিধি,বারাসত: ভোটের মুখে বিজেপি ও অন্য দল ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বেশ কিছু নেতা কর্মী ও সমর্থকরা। বুধবার দুপুরে মধ্যমগ্রামের চৌমাথায় উত্তর ২৪ পরগনা জেলার বারাসত সংসদীয় সাংগঠনিক জেলা পার্টি অফিসে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের(Rathin Ghosh) হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা নিয়ে যোগদান করেন তারা। এর মধ্যে রয়েছে বিজেপির চিকিৎসা সেলের নেতা সনাতন বন্দ্যোপাধ্যায়। যদিও এই সনাতন বন্দ্যোপাধ্যায় এবার বারাসত লোকসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর(Subhendu Adhikari) গোষ্ঠীর বিজেপির প্রার্থী হিসেবে নাম উঠে এসেছিল।

তৃণমূল কংগ্রেসের যোগদানকারী নবাগতদের মধ্যে বারাসত অশোকনগর ও মধ্যমগ্রামের বিজেপি এবং অন্য দলের কর্মী সমর্থকরা রয়েছেন। বারাসত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার এর উপস্থিতিতেই এই যোগদান অনুষ্ঠান চলে। মন্ত্রী রথীন ঘোষের দাবি স্থানীয়ভাবে অঞ্চলগুলিতে এতে দল আরো রাজনৈতিকভাবে শক্তি বৃদ্ধি করবে।

অন্যদিকে,প্রখর দাবদাহ উপেক্ষা করে রামনবমীর মিছিলে হাজার হাজার মানুষের উপস্থিতি রায়গঞ্জে । এদিন ভর দুপুরে বার হয় রামনবমীর মিছিল। রায়গঞ্জের চন্ডীতলা মোড় থেকে মিছিল বার হয়ে রায়গঞ্জ শহর পরিক্রমা করে দু’ঘন্টা ধরে । মিছিলে ছিল ভারতমাতার ট্যবলোও । শিশুদের রাম সীতা লক্ষণের বেশে সাজিয়ে মিছিলে সামিল করা হয় ।

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের