বিরাট কোহলিকেই আদর্শ মানলেন সিভিল সার্ভিস পরীক্ষায় কৃতী ছাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি : ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলির ভক্ত অনেকেই আছেন। এবার ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষার তৃতীয় স্থানাধিকারীর মুখে শোনা গেল বিরাট কোহলির প্রশংসা। বিরাট কোহলিকে নিজের আদর্শ হিসাবে মনে করছেন তিনি।

এবারেই প্রথম ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষায় বসেছিলেন ২২ বছর বয়সি ডোনরু অনন্যা রেড্ডি। অনন্যা রেড্ডি তেলেঙ্গানার মেহবুবনগরের বাসিন্দা। অনন্যা দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভূগোলে অনার্স ডিগ্রি লাভ করেছিলেন। সম্প্রতি ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সেই পরীক্ষায় তৃতীয় হয়েছেন অনন্যা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ডোনরু জানিয়েছেন, ‘আমার সবচেয়ে পছন্দের খেলোয়াড় বিরাট কোহলি। ওর হার না মানা মনোভাবই আমাকে প্রেরণা জুগিয়েছে। পাশাপাশি বিরাট কোহলি যে কঠোর অনুশাসনের মধ্যে নিজেকে রাখে, সেটাও সকলের কাছে প্রেরণার বিষয়।‘ তাঁর মতে, অসাধ্য সাধন করার প্রেরণা তিনি বিরাট কোহলির থেকেই পেয়েছেন।

উ্ল্লেখ্য, এবারের ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষায় ১০১৬ জন সফল পরীক্ষার্থীর মধ্যে তৃতীয় হন অনন্যা। এবারের সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান দখল করেছেন আদিত্য শ্রীবাস্তব। দ্বিতীয় স্থান দখল করেছেন অমিমেষ প্রধান। আদিত্য শ্রীবাস্তব কানপুর আইআইটির ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। পাশাপাশি অনিমেষ প্রধান রুররি এনআইটির কম্পিউটার সায়েন্সের ছাত্র। তবে অনন্যার কোনও ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্সের ডিগ্রি ছিল না। অনন্যা ভূগোলে স্নাতক পাশ করে ইউপিএসসি পরীক্ষায় বসেছিলেন।

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!