ইউরো শেষেই বুট তুলে রাখছেন বিশ্বকাপজয়ী জার্মান ফুটবলার

Share:

নিজস্ব প্রতিনিধি: আচমকাই ফুটবলকে ‘আলবিদা’ জানানোর ঘোষণা করলেন বিশ্বকাপজয়ী জার্মান  ফুটবল দলের সদস্য টনি ক্রুস। ইউরো কাপ শেষেই বুট তুলে রাখছেন তিনি। আজ মঙ্গলবার (২১ মে) সামাজিক মাধ্যম ‘ইনস্টাগ্রামে’ নিজেই ওই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন এই মুহুর্তে বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার তথা রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার। আর ক্রুসের আচমকা অবসরের সিদ্ধান্তে খানিকটা বিস্মিত ফুটবল মহল।

২০১০ সালে মাত্র ২০ বছর বয়সেই জার্মানির জার্সি গায়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ঘটেছিল ৩৪ বছর বয়সী ক্রুসের। তার পর থেকে দেশের হয়ে তিনটি বিশ্বকাপ খেলেছেন (২০১০, ২০১৪ ও ২০১৮)। তার মধ্যে ২০১৪ সালে জোয়াকিম লো’র কোচিংয়ে যে জার্মান দল বিশ্বকাপের শিরোপা জিতেছিল সেই দলের অন্যতম সদস্যও ছিলেন। তিনটি বিশ্বকাপের পাশাপাশি তিনটি ইউরো কাপেও (২০১২, ২০১৬, ২০২০) দেশের জার্সি গায়ে নেমেছিলেন। এখনও পর্যন্ত জার্মানির জার্সি গায়ে ১০৭ ম্যাচে ১৭ গোল করেছেন ক্রুস। তবে তাঁর দুর্দান্ত ও বিপজ্জনক ফ্রি-কিক একাধিক ম্যাচে প্রতিপক্ষের বিরুদ্ধে জার্মানিকে জেতাতে বিশেষ অবদান রেখেছে।

দেশের পাশাপাশি ক্লাব পর্যায়ের ফুটবলেও দাপটের সঙ্গে খেলেছেন ৩৪ বছর বয়সী মিডফিল্ডার। ২০০৭ সালে বায়ার্ন মিউনিখের বি টিমের হয়ে অভিষেক ঘটে। পরে মূল দলে ঠাঁই করে নেন। নিজের পারফরম্যান্সের জেরে জার্মান ফুটবলের শীর্ষ ক্লাবের প্রথম একাদশে ঠাঁই করে নিয়েছেন। মাঝে ধারে বেয়ার লেভারকুসেনে যান। ফের ফেরেন বায়ার্ন মিউনিখের। ২০১৪ সালে বায়ার্ন ছেড়ে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেন। সেই থেকে রিয়ালের জার্সি গায়েই মাঠ কাঁপাচ্ছেন। সম্প্রতি বায়ার্নকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছেছে রিয়াল। আর ওই ম্যাচের পরেই ক্রুস জানিয়েছিলেন, চ্যাম্পিয়ন্স লিগের শেষেই রিয়াল ছাড়বেন। ৩৪ বছর বয়সী মিডফিল্ডারের ওই ঘোষণা বিশ্ব ফুটবলে শোরগোল ফেলে দিয়েছিল।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে