৩০০-র বেশি আসন নিয়ে সরকার গড়বে ‘ইন্ডিয়া’ জোট’, হুঙ্কার কেজরিওয়ালের

Share:

নিজস্ব প্রতিনিধি, জামশেদপুর: লোকসভা নির্বাচন কার্যত শেষের দিকে। ইতিমধ্যেই পাঁচ দফার ভোট শেষ হয়েছে। আগামী ২৫ মে ও ১ জুন শেষ দুই দফায় ১১৫ আসনে ভোট হওয়ার সঙ্গে সঙ্গেই সম্পন্ন হয়ে যাবে ভোটগ্রহণ পর্ব। আগামী ৪ জুন যাবে দেশের শাসনক্ষমতায় কারা আসীন হচ্ছে। কেননা ওইদিনই খোলা হবে বৈদ্যুতিন ভোটযন্ত্র। যদিও পাঁচ দফার ভোট শেষ হতেই গলার শিরা ফুলিয়ে দাবি-পাল্টা দাবি করছেন বিজেপি ও ইন্ডিয়া জোটের নেতারা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, প্রথম পাঁচ দফাতেই ৩১০ আসনে জিতেছে এনডিএ। তার কয়েক ঘন্টার মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী তথা ‘ইন্ডিয়া’ জোটের শরিক আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছেন, ৩০০-র বেশি আসন জিতে ক্ষমতা দখল করবে ‘ইন্ডিয়া’ জোট। মোদি সরকারের বিদায় নিশ্চিত।

মঙ্গলবার ঝাড়খণ্ডের জেএমএম-কংগ্রেস জোটের প্রার্থীদের হয়ে প্রচারে জামশেদপুরে এসেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সভায় তিনি বলেন, ‘প্রথম পাঁচ দফার ভোটেই নিশ্চিত হয়েছে, মোদি সরকার বিদায় নিচ্ছে। সরকার গঠনের জন্য ২৭২ আসনের প্রয়োজন। ইন্ডিয়া জোট ৩০০-র বেশি আসনে জিতে ক্ষমতা দখল করবে। বিভিন্ন সমীক্ষাতেই এটাই উঠে আসছে।’

মোদির নেতৃত্বাধীন সরকারকে ‘দলিত ও আদিবাসী’ বিরোধী আখ্যা দিয়ে আপ সুপ্রিমো বলেন, ‘মোদিজি মুখে আদিবাসী ও দলিতদের মসিহা হিসাবে নিজেকে দাবি করেন। কিন্তু আসলে উনি আদিবাসী ও দলিত বিরোধী। তাই আম আদমি পার্টি ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে রাজনৈতিকভাবে খতম করার খেলায় নেমেছে। হেমন্ত সোরেনকে জেলে পুরেছে। আমাকেও জেলে পুরেছিল। কিন্তু বজরং বলীর কৃপায় আমি জামিন পেয়েছি। হেমন্ত সোরেনও জামিনে মুক্তি পাবেন।’

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা