কোলাঘাটে শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে পুলিশের তল্লাশি, থানায় বিক্ষোভ বিজেপি কর্মীদের

Share:

নিজস্ব প্রতিনিধি ,কোলাঘাট: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোলাঘাটের ভাড়া বাড়িতে মঙ্গলবার সন্ধ্যায় হানা দেয় পুলিশ। এই ঘটনায় বেজায় চটে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার এই ঘটনার কথা উল্লেখ করে হাইকোর্টে মামলা দায়ের করার হুমকি দিয়েছেন শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। একইসঙ্গে হাইকোর্টের(HighCourt) নির্দেশ ছাড়া এবং কোন ভিডিওগ্রাফি না করে, তার অনুপস্থিতে ভাড়া বাড়িতে পুলিশের এই হানার প্রসঙ্গে নির্বাচন কমিশনে নালিশ জানাবেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সন্ধ্যায় ঘাটালের(Ghatal) কর্মসূচি বাতিল করে কোলাঘাট থানায়(Kolaghata P.S.) ছুটে আসেন শুভেন্দু অধিকারী। তিনি পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। কোলাঘাট থানার ওসি এবং আইসি’র বদলি নয় সাসপেনশন দাবি করেন বিরোধী দলনেতা।

একইসঙ্গে জেলার পুলিশ সুপার এই ঘটনায় যুক্ত থাকলে তারও বদলি করুক কমিশন এই দাবি জানান শুভেন্দু অধিকারী। জানা গেছে, মঙ্গলবার বিকেলে ৭০ থেকে ৮০ জন পুলিশ কর্মী হঠাৎ পূর্ব মেদিনীপুরে কোলাঘাটে শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে হানা দেন। শুরু হয় তল্লাশি অভিযান। এই অভিযানের কথা জানতে পেরে স্থানীয় বিজেপি নেতাকর্মীরা সেখানে ছুটে যান। পুলিশের সঙ্গে তুমুল তর্কাতর্কি হয়। এই খবর পেয়ে রাজনৈতিক কর্মসূচি থেকে সরাসরি কোলাঘাট থানায়(Kolagahta P.S.) যান নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু সেখানে তিনি কোন আবির গাড়িকে দেখা কিন্তু সেখানে তিনি কোন পুলিশ আধিকারিকের দেখা পাননি। শুভেন্দু দাবি করেন তার কাছে হাইকোর্টে রক্ষাকবচ রয়েছে। সেই নির্দেশে স্পষ্ট বলা হয়েছে পুলিশ কোন দমনমূলক পদক্ষেপ করতে পারবে না। পুলিশের কাছে যদি কোন তল্লাশীর বৈধ অনুমতি থাকে তাহলে তার উপস্থিতিতে বাড়াবাড়িতে তল্লাশি চালানো উচিত ছিল। কিন্তু সেটা হয়নি বলে শুভেন্দু শাসক দলের বিরুদ্ধে তোপ দাগেন।

শুভেন্দু অধিকারী একথাও বলেন যে তিনি বর্তমান শাসকদলের সরকারের অত্যাচারের শিকার। তার অভিযোগ এই তল্লাশীর নামে হয়তো ভাড়া বাড়িতে নগদ টাকা কিংবা হিরোইন বা দুটো ভাঙ্গা বন্দুক ফেলে আসা হতো। তার দায়িত্ব কে নিতো? এই ঘটনার বিরুদ্ধে তিনি যেমন কমিশনে নালিশ জানাবেন তেমনি প্রয়োজনে আইনি পদক্ষেপ করবেন বলেও দাবি করেন। এদিন বেশ কিছুক্ষণ কোলাঘাট থানার সামনে বিজেপি কর্মী সমর্থকরা জড়ো হয়ে বিক্ষোভ দেখান। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিল কোন অপ্রীতিকর ঘটনার খবর নেই। এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি কেন এই তল্লাশি অভিযান শুভেন্দু অধিকারীর কোলাঘাটের ভাড়া বাড়িতে।

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!