শ্যামনগরের ওয়েভারলি জুট মিলে ভয়াবহ অগ্নিকান্ড, ঘটনাস্থলে ৩ টি ইঞ্জিন

Share:

নিজস্ব প্রতিনিধি,শ্যামনগর: উত্তর চব্বিশ পরগনা জেলার শ্যামনগরের ওয়েভারলি জুট মিলে ভয়াবহ অগ্নিকান্ডে আতঙ্ক।শুক্রবার দুপুরে আচমকা আগুন লাগলো শ্যামনগর(Shyamnagar) ওয়েভারলি জুট মিলে। এই মিলের পাটের গোডাউনে মজুত থাকা পাটে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। প্রখর রৌদ্রে এবং তাপে এই অগ্নিকাণ্ডের ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের(FireBrigade)।এর জেরে সাময়িক ব্যাহত হয়ে পড়েছে এই মিলের উৎপাদন।

মিলের শ্রমিকরা প্রথমে মজুত থাকা পাটে ধোঁয়া দেখতে পায়। আর সেই ধোঁয়া থেকেই বড় অগ্নিকাণ্ডের রূপ নেয় বলে জানা গিয়েছে। অন্যদিকে,নিজেরই ঘর থেকে এক বৃদ্ধার পচা গলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য কাঁচরাপাড়াতে। বেলা গিয়েছে কাঁচরাপাড়া পৌরসভার(Kachrapara Municipality) ১২ নম্বর ওয়ার্ডের আগুরিপাড়া এলাকায় একাই থাকতেন বছর সত্তরের গোলাপী বিশ্বাস(Golapi Biswas)। তিন মাস আগে তার ছেলে মারা যায়। এরপর থেকে তিনি একাই থাকতেন বাড়িতে।

কিন্তু বিগত কয়েক দিন ধরে তার কোন দেখা পাওয়া যাচ্ছিল না। এর পরেই চারদিন ধরে তার ঘর থেকে পচা গন্ধ পেয়ে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। খবর দেওয়া হয় বীজপুর থানার পুলিশকে। শুক্রবার পুলিশ তাদের বাড়িতে এসে ঘর থেকে ওই বৃদ্ধার পচাগলা মৃত উদ্ধার করে। কিভাবে তার মৃত্যু হয়েছে তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বিজপুর থানার (Bijpur P.S.)পুলিশ। দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের