ইজরায়েলের পারমাণবিক কেন্দ্রে হামলার হুমকি ইরানের

Share:

নিজস্ব প্রতিনিধি: ইরান-ইজরায়েলের সঙ্ঘাত ঘিরে রীতিমতো শঙ্কিত মধ্যপ্রাচ্যের দেশগুলির রাষ্ট্রনেতারা। তার মধ্যেই ইজরায়েলের পারমাণবিক কেন্দ্রে হামলার হুমকি দিল ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। শনিবার সংগঠনের তরফে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ‘ইরানের কোনও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হলে চরম মূল্য চোকাতে হবে বেঞ্জামিন নেতানিয়াহুকে। ইজরায়েলের পারমাণবিক কেন্দ্রগুলিতে পাল্টা হামলা চালানো হবে।’

ইসলামিক বিপ্লবী গার্ডের পাশাপাশি ইজরায়েলকে হুমকি দিয়েছেন ইরানের বিদেশ মন্ত্রী হোসেইন আমিরাবডোল্লাইয়ান। মার্কিন সংবাদমাধ্যম ‘এনবিসি’র প্রতিনিধিকে দেওয়া সাক্ষা‍ৎকারে তিনি বলেন, ‘ইজরায়েল যদি ইরানে হামলা চালানোর দুঃসাহস দেখায়, তাহলে ত‍ৎক্ষণা‍ৎ জবাব দেওয়া হবে এবং সেই জবাব হবে সর্বোচ্চ পর্যায়ের।’ যদিও পারমাণবিক যুদ্ধের পথে তেহরান হাঁটবে কিনা, তা নিয়ে স্পষ্ট কোনও জবাব দেননি তিনি। তবে সূত্রের খবর, ইজরায়েল যদি ইরানের পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় তাহলে পরমাণু নীতিতে পরিবর্তন ঘটিয়ে পরমাণু হামলার পথে হাঁটতে পারে ইরান।

দু’দেশের মধ্যে সংঘর্ষের মধ্যেই গতকাল শুক্রবার ইরানের ইসফাহান-সহ কয়েকটি শহরে হামলা চালানোর চেষ্টা চালায় ইজরায়েল। কিন্তু ইজরায়েলের ড্রোন হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইরান। ওই হামলা নিয়ে তেল আবিবের পক্ষ থেকে স্পষ্ট কিছু জানানো হয়নি। যদিও মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষা‍ৎকারে ইরানের বিদেশ মন্ত্রী দাবি করেছেন, গতকাল শুক্রবার যে সমস্ত ড্রোন ভূপতিত করা হয়েছে সেগুলি ইজরায়েলের। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম দাবি জানিয়েছিল, ইরানের বেশ কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। যদিও তা মানতে রাজি হননি ইরানের বিদেশ মন্ত্রী।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের