বোথাম, কপিলদের পিছনে ফেলে নয়া নজির গড়লেন সাকিব

এই অনন্য নজির ক্রিকেটমহলে তাঁকে আরও একটি অনন্য মাত্রায় নিয়ে গেল।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হারের বৃত্ত থেকে কিছুতেই যেন বেরাতে পারছে না বাংলাদেশ। পাকিস্তানের কাছে টি-২০ এবং টেস্ট দুই সিরিজেই হারের মুখ দেখতে হয়েছে টাইগারদের। তবে এই খারাপ সময়েও দুর্দান্ত একটি নজির গড়ে বসলেন সাকিব আল হাসান। যার ফলে ইয়ান বোথাম, গারফিল্ড সোবার্স এবং কপিল দেবদের রেকর্ড ভেঙে ফেললেন এই বাঁ হাতি অলরাউন্ডার।

দ্বিতীয় ইনিংসে ম্যাচ বাঁচানোর জন্য অনেকক্ষণ ধরে লড়াই চালিয়েছিলেন। কিন্তু শেষ মেশ ম্যাচ বাঁচাতে পারেননি। তবে তাঁর এই অনন্য নজির ক্রিকেটমহলে তাঁকে আরও একটি অনন্য মাত্রায় নিয়ে গেল।

টেস্ট ক্রিকেটে দ্রুততম ৪০০০ রান এবং ২০০টি উইকেটের মালিক হয়ে গেলেন সাকিব আল হাসান। ষষ্ঠ ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন তিনি।  মাত্র ৫৯টি টেস্টে এই নজির গড়লেন টাইগারদের এই অলরাউন্ডার। এই তালিকায় সবার ওপরে রয়েছেন সাকিব। তাঁর পিছনেই রয়েছেন ইয়ান বোথাম (৬৯টি ম্যাচ)। তৃতীয়স্থানে রয়েছেন সোবার্স (৮০টি টেস্ট ম্যাচ)। আর চারনম্বরে রয়েছেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক কপিল দেব (৯৭টি ম্যাচ)। 

পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে মাঠে নামতে পারেননি সাকিব। তবে দ্বিতীয় ম্যাচে নেমেই এই কৃতিত্ব অর্জন করলেন তিনি।

 

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের