আম্পায়ারদের সঙ্গে বচসায় জড়ানোর জের, শাস্তি পেলেন বিরাট কোহলি

Share:

নিজস্ব প্রতিনিধি: ভুল স্বীকার করেও ছাড় পেলেন না বিরাট কোহলি। রবিবার ইডেন গার্ডেন্সে আম্পায়ারদের সঙ্গে তর্কাতর্কি করায় শাস্তির মুখে পড়লেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাক্তন অধিনায়ক। ম্যাচ রেফারির রিপোর্টের ভিত্তিতে কোহলিকে শাস্তি দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ম্যাচ ফি’র ৫০ শতাংশ বা ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে তাঁকে। বোর্ডের শাস্তি অবশ্য মাথা পেতেই নিয়েছেন প্রাক্তন অধিনায়ক।

গতকাল রবিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথমে ব্যাট করে কলকাতা ২২২ রান করেছিলেন শ্রেয়স আইয়াররা। ২২৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামে আরসিবি। ইনিংসের তৃতীয় ওভারে  হর্ষিত রানার বলে ক্যাচ তোলেন বিরাট।  সেই বল সঙ্গে সঙ্গে লুফে নেন বোলার হর্ষিত। কিন্তু আউট হওয়ার পরেও  ক্রিজ ছাড়তে চাননি বিরাট। তাঁর দাবি, বল কোমরের উপরে ছিল। তাই নো বলের দাবি করেন বিরাট। রিভিউ নেওয়ারও ইঙ্গিত করেন। যদিও মাঠের আম্পায়ারেরা রিভিউ নেন নিজে থেকেই। নো বল কি না, নিশ্চিত হতে চান তাঁরা। তৃতীয় আম্পায়ার অবশ্য নো বল নয় বলে জানিয়ে দেন। আর তাতেই মেজাজ হারান প্রাক্তন ভারত অধিনায়ক। আম্পায়ারদের সঙ্গে তর্ক জুড়ে দেন।

বিরাটের ওই আচরণ নিয়ে প্রশ্ন ওঠে। ম্যাচ শেষে বিরাটকে তলব করেন ম্যাচ রেফারি অমিত শর্মা। শুরুতেই আচরণবিধি ভাঙার জন্য নিজের  দোষ স্বীকার করে নেন বিরাট। ওই আচরণের জন্য দুঃখপ্রকাশও করেন। কিন্তু ছাড় পাননি। তাঁকে ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর