ধর্মীয় বিষ ছড়ানোয় অভিযুক্ত মোদি, মুখে কুলুপ নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভা ভোটের প্রচারে রবিবার রাজস্থানে গিয়ে সরাসরি ধর্মীয় বিষ ছড়ানোর অভিযোগ উঠেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে। মুসলিমদের নিশানা করে বিতর্কিত মন্তব্য করে নয়া বিতর্ক তৈরি করেছেন। রাজস্থানের সভায় মোদি নির্বাচনী আচরণ বিধিকে বুড়ো আঙ্গুল দেখিয়েছেন বলে অভিযোগ বিরোধীদের। যদিও ‘প্রভু’র ওই মন্তব্য নিয়ে মুখে কুলুপ ‘বিজেপি বান্ধব’ হিসাবে পরিচিত নির্বাচন কমিশনের। সোমবার নির্বাচন কমিশনের কাছে মোদির মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। ‘নির্বিকল্প সমাধি’তে থাকা কমিশনের এক মুখপাত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রীর মন্তব্য নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাবেন না।’

গতকাল রবিবার রাজস্থানের বানসওয়াড়ার সভায় মোদি বলেন, ‘কংগ্রেস ক্ষমতায় এলে দেশের সম্পদ মুসলমানদের মধ্যে বিলি করে দেবে। পারিবারিক সোনা-রুপার সঙ্গে বিবাহিত নারীদের গলায় পরা পবিত্র মঙ্গলসূত্র পর্যন্ত কেড়ে নিয়ে বিলিয়ে দেবে।’ তাঁর ওই মন্তব্য নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, প্রথম দফার ভোটে গতবারের চেয়েও কম আসনে জিতবে বিজেপি তথা এনডিএ জোট। ৩৭০ পার হওয়ার স্বপ্ন অলীক হয়ে যাবে বিজেপির কাছে। প্রথম দফায় যেভাবে ভোট হয়েছে পরবর্তী দফাগুলিতে সেই ভাবে ভোট হলে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে ‘বিশ্বগুরু’ হওয়ার স্বপ্ন দেখা নরেন্দ্র মোদিকে।

রাজীব কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে। অভিযোগ উঠেছে, চাকরি জীবন থেকে অবসর নেওয়ার পরে মোদির দয়ায় পদ মেলায় প্রতিদান মেটানোর পথে হাঁটছেন নির্বাচন কমিশনের তিন শীর্ষ কর্তা। গেরুয়া শিবিরের নির্দেশে বিরোধী শাসিত রাজ্যগুলির পুলিশ আধিকারিক ও আমলাদের ছলছুতোয় বদলি করে দিচ্ছেন। শুধু তাই নয়, বিরোধী নেতাদের হেলিকপ্টারে বিশেষ তল্লাশি চালানোরও নির্দেশ দিয়েছেন। কিন্তু বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ও নেতাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়লেও কোনও পদক্ষেপ নিচ্ছেন না।

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি