নুডলসের প্যাকেটের ভেতরে  মিলল কোটি কোটি টাকার হীরা, মুম্বই বিমানবন্দরে গ্রেফতার যাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  এবার নুডলসের প্যাকেটের ভেতর থেকে উদ্ধার হল কোটি কোটি টাকার হিরে। ঘটনাটি ঘটেছে মুম্বই বিমানবন্দরে। সোমবার রাতে মুম্বাই থেকে ব্যাংকক যাওয়ার পথে এক ভারতীয় পর্যটকের স্যুটকেসের ভিতরে নুডলসের প্যাকেটের মধ্যে থেকে উদ্ধার হয় বিপুল অঙ্কের সোনা এবং হীরা ।

শুল্ক দফতরের আধিকারিকরা জানিয়েছেন, সোমবার রাতে একটি যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হয়েছে ৪.৪৪ কোটি টাকা মূল্যের ৬.৮ কেজি সোনা অন্যদিকে ২.০২ কোটি টাকার হীরা। এই ঘটনার পর ওই যাত্রী সহ চারজনকে গ্রেফতার করেছে বিমানবন্দরের আধিকারিকরা। ইতিমধ্যেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে।

অন্যদিকে কলম্বো থেকে মুম্বইগামী এক বিদেশি নাগরিক শরীরের মধ্যে লুকিয়ে রেখে  ৩২১ গ্রাম ওজনের সোনার বার। তারপর ধরা পড়তেই মুম্বই বিমানবন্দরের আধিকারিকরা তাঁকে গ্রেফতার করে। এছাড়াও ১৫-১৮ এপ্রিল পর্যন্ত  দুবাই, আবু ধাবি, বাহরিন, দোহা, রিয়াদ, মাস্কাট, ব্যাংকক এবং সিঙ্গাপুর থেকে আসা দশ ভারতীয় নাগরিকদের   শরীরের  মধ্যে থেকে উদ্ধার হয় ৬ কেজি সোনা।  যার মূল্য প্রায় ৪.০৪ কোটি টাকা। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এখান থেকেই প্রশ্ন উঠছে এই বিপুল টাকার সোনা এবং হীরা কোথায় পাচার করছিল নাগরিকরা? ইতিমধ্যেই এই পাচার কাণ্ড নিয়ে শুরু হয়েছে তদন্ত।

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন