ভারতে থেকে সাংবাদিকতা করা কঠিন কাজ, দাবি অস্ট্রেলিয়ার সাংবাদিকের

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ  ভারতে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অধীনে থেকে সাংবাদিকতা করা খুবই কঠিন। এমনই অভিযোগ তুললেন অস্ট্রেলিয়ার সাংবাদিক অবনী ডায়াস। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার সংবাদ সংস্থা এবিসি নিউজের দক্ষিণ এশিয়া ব্যুরো চীফ হিসাবে কাজ করেন।  কেন আচমকাই এমন মন্তব্য করলেন অস্ট্রেলিয়ার  সাংবাদিক?

 অবনী ডায়াস চলতি মাসে ১৯ এপ্রিল ভারত ছাড়ে। কারণ, তাঁর ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। এরপর তাঁকে আর ভারতে থাকার অনুমতি দেয়নি মোদি সরকার। অবনী ডায়াস দাবি করেছেন  কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী  হরদীপ সিং নিজ্জার  মৃত্যু খবর কভার করেছিলেন। সেইসময়, শিখ বিচ্ছিন্নতাবাদী  হরদীপ সিং নিজ্জার  মৃত্যু নিয়ে ভারত এবং কানাডার মধ্যে সম্পর্কে টানাপোড়েন চলে। তাই  তাঁর ইউটিউব অ্যাকাউন্ট বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার।

২০২২ সালে জানুয়ারি মাস  থেকে  অবনী ডায়াস দিল্লি থেকে  এবিসি সংবাদমাধ্যমের কাজ করতেন। ভারত ছাড়ার পরেই অবনী টুইট করে জানান,” গত সপ্তাহে আমাকে  হঠাৎ করে ভারত ছাড়তে হয়। কারণ, নরেন্দ্র মোদির সরকার আমার ভিসার মেয়াদ বাড়াতে অস্বীকার করে। ২৪ ঘণ্টা আগে জানান হয় যে আমাকে ভারত ছাড়তে হবে।“

সম্প্রতি ডায়াস তাঁর পডকাস্ট Looking For Modi-তে বলেছেন, “ভারতে নিজের কাজ করা খুব কঠিন মনে হচ্ছিল। নরেন্দ্র মোদি দ্বারা পরিচালিত সরকার বারবার কাজ কর্ম করতে বাধা দিয়েছে। তাই আমার এতটাই অস্বস্তি হয়েছে যে বাধ্য হই  ভারত ছাড়তে। “

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!