চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ৫ দিন তাপপ্রবাহ চলবে

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণবঙ্গে আগামী এক সপ্তাহ তাপপ্রবাহ কন্টিনিউ করবে ।এই মুহূর্তে তাপমাত্রা কমার কোন সম্ভাবনা নেই বরং বাড়ার সম্ভাবনা । বুধবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় এই খবর জানান। তিনি বলেন, মঙ্গলবার পশ্চিমের জেলাগুলিতে দু – এক জায়গায় হালকা বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী এক সপ্তাহে ২ থেকে ৪ ডিগ্রির মতো তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। আপাতত দক্ষিণবঙ্গের(South Bengal) সব জেলাতেই তাপ প্রবাহের সতর্কতা থাকছে। আবার বেশ কিছু জায়গায় তীব্র তাপপ্রবাহেরও সম্ভাবনা রয়েছে। বুধবার তীব্র তাপ প্রবাহের সর্তকতা ছিল পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনাতে। সেই সাথে পশ্চিম মেদিনীপুর, বর্ধমান এবং অন্যান্য জেলাগুলিতে শুধু তাপপ্রবাহের সর্তকতা ছিল।

২৫ এপ্রিল ঝাড়গ্রাম, উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪পরগনাতে তীব্র তাপপ্রবাহ সম্ভবনা।কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ৫ দিন তাপপ্রভাবের সতর্কতা থাকছে । বুধবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০.৫ ডিগ্রী । আগামী কয়েক দিনের এটি বেড়ে ৪১ ডিগ্রির কাছাকাছি পৌঁছানো সম্ভাবনা এবং এপ্রিল মাসের শেষের দিকে এটা ৪১ ডিগ্রীর বেশি যাওয়ার সম্ভাবনা কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আগামী সাত দিন কলকাতার(Kolkata) এবং দক্ষিণবঙ্গের জন্য।উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরে যে জেলাগুলি দার্জিলিং ,কালিম্পং, জলপাইগুড়ি এই জেলাগুলিতে খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী ৪-৫ দিন ।২৬ এপ্রিল নাগাদ উত্তরবঙ্গের(North Bengal) উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা সেইসাথে উত্তরবঙ্গে ও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা । মালদা, দিনাজপুরে তীব্র তাপপ্রভাবে সম্ভাবনা রয়েছে আগামী ৫ দিন।

জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে তাপমাত্রা যথেষ্ট বেড়েছে । অস্বস্তি গরম বজায় থাকবে আগামী ২ থেকে ৩ দিন।গত বছর কলকাতার ক্ষেত্রে লং স্পেল গরম আমরা দেখতে পেয়েছি। ৪০ ডিগ্রির উপরে তাপমাত্রা ছিল ২০১৬ এবং ২০০৯সালে। ৪০ এর উপরে তাপমাত্রা ছিল কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে 8 দিন কন্টিনিউ করেছিল এবং এই বছর ১৯ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত এই স্পেলটা আমরা পেয়েছি এবং আগামী পাঁচ দিন কলকাতার ক্ষেত্রে ৪০ ডিগ্রির উপরেই তাপমাত্রা থাকা সম্ভাবনা। বিগত ৫০ বছরে কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস।

Published by:

Share Link:

More Releted News:

ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, ভোটের জন্য বিশেষ ব্যবস্থা পুরুলিয়া জেলা নির্বাচন দপ্তরের

প্রথম দফার ১৫২ আসনের ভোট প্রচার থামল, শেষ মুহুর্তে ঝড় তোলার চেষ্টা প্রার্থীদের

মধ্যমগ্রামে রথীন ঘোষের জয়ের পথে কাঁটা হবেন কংগ্রেসের চণ্ডীদা?

হলদিয়ার পদ্ম প্রার্থীর আগ্নেয়াস্ত্র সহ ভিডিও ভাইরাল, চাঞ্চল্য গেরুয়া শিবিরে

‘আমাদের ভোট দেবেন না, তৃণমূলকে দিন’, ভিডিও-বিতর্কে হুমায়ুনের দল ছাড়লেন আরও ৪ প্রার্থী

ভোটের কাজ করতেই হবে অধ্যাপকদের, জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ