বিরাটের পর অধিনায়কত্ব হারাতে পারেন মিতালিও

পুরুষ দলের চিত্র দেখা যেতে পারে মহিলা দলেও।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরুষ দলের চিত্র দেখা যেতে পারে মহিলা দলেও। ভারতীয় মহিলা ক্রিকেট টিমেও চলছে অধিনায়ক বদলের হাওয়া। এক্ষেত্রে বলির পাঁঠা হতে পারেন মিতালি রাজ। কারণ, তাঁর যা বয়স তাতে আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপের পরই অবসর নিতে পারেন। তাই উইমেন ইন ব্লু-কে নেতৃত্ব দেওয়ার জন্য নতুন নাম চিন্তা করছে বোর্ড। সূত্রের খবর, মহিলা দলের পরবর্তী নেতা হিসেবে নাকি স্মৃতি মান্ধানার নাম উঠে এসেছে।

দেশের মহিলা দলের প্রাক্তন অধিনায়ক শান্তা রঙ্গস্বামী একটি সাক্ষাতকারে মিতালির পরিবর্ত স্মৃতিকে অধিনায়ক করার কথা বলেন। বর্তমানে ভারতীয় নারীদের টেস্ট এবং ওয়ান ডে দলকে নেতৃত্ব দিচ্ছেন মিতালি। আর কুড়ি-বিশের টিমকে পরিচালনা করেন হরমনপ্রীত কৌর। তবে তিনি খুব একটা ধারাবাহিক নন। তাই টেস্ট এবং একদিনের দলের জন্য স্মৃতিকেই চাইছেন শান্তা। তবে বোর্ড বা দলের কোচ রমেশ পাওয়ার কী চাইছে সেটা এখনও কারও কাছে স্পষ্ট নয়।

আগামী বছরের মার্চ-এপ্রিল মাসে নিউজিল্যান্ডের মাটিতে বসবে ৫০ ওভারের বিশ্বকাপের আসর। তার আগে কিউয়িদের মাটিতেই তাদের বিরুদ্ধে সিরিজ খেলবে দেশের প্রমীলা বাহিনী। সেটাই হবে তাদের কার্যত বিশ্বকাপের প্রস্তুতি। তবে আশা করা যাচ্ছে বিশ্বকাপে ভারত ভালোই পারফরম্যান্স করবে বলে ধারনা ক্রিকেটমহলের।

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের